ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

‘ইযযত ও মুহব্বতের সাথে তাদের মেহমানদারী করা হতো। ইসলামী জীবন, সাম্য, কুরবানী, পারস্পরিক সহমমিতাবোধ ও সাহাফ্য-সহায়তা নেকী ও তাকওয়ার ক্ষেত্রে পুরোপুরি শান-শওকতের সাথেই এখানে দেদীপ্যমান ছিলো ॥ পথিমধ্যেই তিনি খবর পেয়ে গিয়েছিলেন যে, যে মুহূর্তে তিনি পার্জেতার পরিত্যাগ করেন তার পরপরই হাজারার শাসনকর্তা হরি সিংহ পঁচিশ হাজার পদাতিক সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে রওয়ানা হয় এবং সিম্ধুনদ পার হয়ে সেখানকার গ্রামবাসীদের হত্যা, ধ্বংসযজ্ঞ, লুটতরাজ ও মারধরের শিকারে পরিণত করে এবং তার সৈন্যবাহিনী একটা উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম মেয়ে ও মহিলাকে অপহরণ করে। সৈয়দ সাহেব কাশ্মীরের পথে পড়ে এমন একটি ঘাটিতে তশরীফ রাখেন এবং তার পাহারাও সুদৃঢ় করার ব্যবস্থা করেন। রাজদোয়ারী নামক মৌজায় অধিকাংশ গাযী সৈয়দ আহমদ বেরেলভী €র)-এর হাতে আসহাবে সুফ্ফাহ্র ন্যায় বায়'আত করেন। উক্ত বায়'আতে এই অঙ্গীকার ও প্রতিশ্ুণতি ছিলো যে, তারা নিজেদের ছোট-বড় সকল দরকারী বিষয়াদি একমাত্র আল্লাহ ছাড়া আর কারও নিকট চাইবে না এবং যে সকল কথা নিজের ক্ষেত্রে দূষণীয় ও অপসন্দনীয় মনে করা হবে তা অন্য কোন মুসলমানকে বলবে নাঃ নিজের প্রয়োজনের মুকাবিলায় মুসলমান ভাইয়ের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেবে এবং যে জিনিস নিজের জন্য পসন্দনীয় মনে করবে ঠিক সেটি অন্য মুসলমানের জন্যও পসন্দ করবে। এই পাহাড়ী এলাকাতে শিখদের মারধর, জুল্ুম-নির্যাতনের তছনছ হবার কারণে অত্যন্ত অস্থির ও অনিশ্চিত অবস্থা বিরাজ করছিলো । শিখেরা এই এলাকার আমীর-ওমরা ও উপজাতীয় সর্দারদের পরস্পরের সঙ্গে লড়াই বাধিয়ে দিতো । কতক সর্দারকে তাদের নিজস্ব এলাকা ও রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিলো। অতঃপর এই সব লোক সৈয়দ সাহেবের সাথে এসে মিলিত হয়। কাশমীরকে হস্তগত ও তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এবং তাকে জিহাদী দাওয়াতের কেন্দ্রভূমি বানাবার জন্য এইসব শক্তির মধ্যে এঁক্য ও সংহতির প্রয়োজন ছিলো | বালাকোট যা কাগান উপত্যকার নিকটেই অবস্থিত ছিলো এবং তিন দিক পাহাড় দ্বারা ছিলো বেষ্টিত, --এতদুদ্দেশ্যে চলাচলের অতি উত্তম কেন্দ্র হতে পারতো। প্রকৃতি তাকে একটি সুদৃঢ় দুর্গের রূপদান ঈমান যখন জাগলো ২২৫ ১৫ | www.almodina.com

— পৃষ্ঠা ২৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।