ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

হখযৱত সৈয়দ আহমদ শহীদ (তে) ত্ৰয়োদশ শতাব্দীতে উপমহাদেশের অবস্থা হিজরী ১৩শ শতাব্দীতে (অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ এবং উনবিংশ শতাব্দীর প্রথম ভাগ) ভারতবর্ষ রাজনৈতিক, ধর্মীয়, নৈতিক তথা চারিত্রিক দিক দিয়ে অবনতি ও অধঃপ তনের শেষ সীমায় গিয়ে পৌছেছিলো। বিরাট ও বিশাল মোগল সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে-চুরে চুরমার হয়ে গিয়েছিলো। সমগ্র ভারতবর্ষে তখন ঈস্ট ইণ্ডিয়া কোম্পানী কিংবা তার মিভ্রদের জবর দখল প্রতিষ্ঠিত । অবশিষ্ট অংশ ছিলো দেশীয় রাজন্যবর্গ ও সর্দারদের নিয়ন্ত্রণা- ধীন। তারা একের পর এক পরাজয় বরণ করে নিজেদের এলাকা ইংরেজ- দের হাতে তুলে দিয়ে চলেছিলো। মোগল সম্রাট শাহ্‌ আলম [যার রাজত্বকালে হযরত সৈয়দ আহমদ শহীদ রে)-এর জন্ম হয়] শুধু নামেমান্র বাদশাহ ছিলেন। দাক্ষিণাত্য থেকে শুরু করে দিল্লী পর্যন্ত সমগ্র এলাকা মারাঠাদের করুণা ও অনুগ্রহের উপর বেচে ছিলো। পাঞ্জাব থেকে আফগানিস্তান সীমান্ত পর্যন্ত সমগ্র ভূ-ভাগ ছিলো শিখ শক্তির শাসনাধীন। তাদের অত্যাচার-নির্যাতন ও লুট-তরাজ থেকে ভারতবর্ষের উত্তর ও মধ্য ভূ-ভাগ মোটেই নিরাপদ ছিলো না। দিল্লী ও তার পার্শ্ববর্তী এলাকাগুলো তখন শিখ ও মারাঠাদের লুট- তরাজ ও নাশকতামূলক কর্মকাণ্ডের টার্গেটে ছিলো । মুসলমানদের রাজ- নৈতিক প্রভাব-প্রতিপত্তি ছিলো অবনমিত। তাদের কোন নেতা ছিলো না, ছিলোনা কোন শৃংখলা । তাদের দুর্বল ও অসহায় পেয়ে নানা ফেতনা মাথা চাড়াদিয়ে ওঠে । তারা পদদলিত ও মথিত হয়। ভারতবর্ষের বুকে মুসলমানদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় এমন পর্যায়ে নেমে গিয়েছিলো যে, অন্যায়, অশ্লীল ও গহিত বহ কথাবার্তা এবং ঈমান যখন জাগলো ৯ www.almodina.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।