বিস্তারিতভাবে বর্ণনা করতেন। তাতে মুহাজিরীন ও মুজাহিদীনের মনে এক নতুন উৎসাহ-উদ্দীপনা ও জোশের সূচ্টি হতো। বূজডেরী থেকে রওয়ানা হবার একদিন পূর্বে তিনি লোকজনকে সম্বোধন করে বলেন যে, ভাইয়েরা আমার ! কাল প্রত্যষে অগ্রযান্ত্রা শুরু করা হবে। হুশিয়ার থাকবে এবং যাদের প্রয়োজনীয় কাজ রয়েছে এর পূর্বেই তা সেরে নেবে। এরপর উক্ত মজলিসে বহুক্ষণ ধরে হিজরত ও জিহাদের ফযীলত এবং মুজাহিদ ও শহীদগণের বুলন্দ মরতবার কথা বর্ণনা করেন। বক্ততা শুনে উপস্থিত-ব্যক্তিদের অন্তর-মানসে এক নতুন প্রাণের সঞ্চার হয়; সফরের কম্ট-তকলীফ সব তারা বিস্মৃত হয় যেমন মৃতপ্রায় ক্ষেত পানি সিঞ্চনে লকলকিয়ে ওঠে। হিজরতের এ রাস্তাটিও আপন দুরুহ অনতিক্রমত: ও কম্ট-ক্লেশের দিক দিয়ে সে রাস্তা থেকে কোন অংশে কম ছিলো না, যে রাস্তা দিয়ে ইতিপূর্বে মুহাজিরবর্গ প্রথমে এখানে এসেছিলেন। তাদের রাস্তায় পুনরায় পাহাড় এসে দেখা দেয়, যা অতিক্রম করা মোটেই সহজসাধ্য ছিলো না। কতক স্থানে দিনের বেলায়ও কঠিন ঠাণ্ডার মুকাবিলা করতে হয়। পরিশ্রম ও খাটুনির সাথে অর্ধাহার ও অনাহারের দুর্ভীগও পোহাতে হয়। কিন্ত সৈয়দ আহমদ বেরেলভী রে) স্বীয় সঙ্গী-সাথীদের বরাবরের মতো পুরস্কার ও ছওয়াব প্রাপ্তির আশা- ভরসা দিতেন, তাদের মনোবল বাড়িয়ে দিতেন এবং জিহাদের রাস্তায় সর্ব- প্রকারের কম্ট-তকলীফকে হাসিমুখে বরদাশত করবার জন্য উৎসাহিত করতেন। তদুপরি নিজেও সুখে-দুঃখে তাদের সাথে শরীক হতেন। সে দিনগুলোতে তার চেহারা খুশী ও আনন্দের আভায় ঝলমলিয়ে উঠতো । এমন মনে হতো যেন তিনি আরাম-আয়েশের মধ্যে রয়েছেন এবং অত্যন্ত আগ্রহ-উদ্দীপনা সহকারে নিজের প্ররুত বাসার দিকে পাখা মেলেছেন। নিজের চরিন্র-ব্যবহার, প্রীতি ও স্নেহ এবং মিম্টি-মধুর কথায় সবাইকে তিনি নিজের ঘনিষ্ঠ ও পরিচিত করে তুলতেন এবং তাদের সাথে সদয় ব্যবহার ও প্রেমপুর্ণ আচরণ করতেন। বিভিন্ন দেহাত ও কস্বায় কয়েকদিন অবধি অবস্থান করতেন এবং সেখানকার স্থানীয় ঝগড়া-বিবাদ, উপ- জাতীয় ও গোত্রীয় বিভেদ নিঃশেষে মিটিয়ে দিতেন আর লোকদের দাওয়াত দিতেন জিহাদ ফী সাবীলিল্লাহ্র। আল্লাহ, তাআলা তাদের অদৃশ্যলোক থেকে রিষিকের ব্যবস্থা করতেন । স্থানে স্থানে তাদের যিয়াফত হতো এবং ২২৪ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।