{দন । আসল কথা এই যে, এই সব লোক কেন-যদি সিশ্মা, সোয়াত, বুনীর ইত্যাদির সমস্ত লোক এটা বলে যে, তুমি এখন এখান থেকে যেও না আর কেবল একা তুমি বলো যে-_যাও, তবে আমি চলে যাবো । পক্ষান্তরে সমস্ত লোকই যদি বলে যে, তোমরা এখান থেকে চলে যাও আর তুমি একাই শুধু বলো যে--যেয়ো না, তবে আমি কখনোই যাবো না। একথা বলতে যদি কোন সংকোচ কিংবা অন্য কোন বাধা থাকে তবে নিজের অন্তরের কথা না হয় চুপিসারে আমার কানের কাছেই বলে যাও। একথা বলেই তিনি ফতেহ খানকে নিজের কাছে বসিয়ে নিজের কানকে ফতেহ খানের মুখের কাছে নিয়ে যান। অনেকক্ষণ যাবত ফতেহ খান তার কানের কাছে কিছু বলতে থাকে এবং তিনিও তার কানের কাছে কিছু বলতে থাকেন। লোকজন দূর থেকেই এসব দেখতে থাকে, কিন্তু কেউ জানতে পারে না আসলে কথা কি হচ্ছিলো। ফতেহ খানের সাথে কথা চুকিয়ে ফেলার পর সৈয়দ সাহেব কওমের আগত লোকদের সম্বোধন করে বলতে থাকেন, “ভাইসব! আমরা তোমা- দের প্রতি অত্যন্ত সন্তস্ট। তোমাদের বিরুদ্ধে বিদ্রোহের কোন অভিযোগ আমাদের নেই। আমরা যারা এখান থেকে চলে যাচ্ছি কোন বৃহত্তর কল্যাণকে সামনে রেখেই তথা বিশেষ সমস্যার কারণেই যাচ্ছি এবং তোমা দের ফতেহ খানকে আমি খলীফা নিযুক্ত করে যাবো। ওশর বাবদ যে খাদ্যশস্য তোমরা সবাই আমাদের দিতে,--এখন থেকে তা তাকে দেবে এবং শরীআতের যে সব হুকুম-আহকাম ফতেহ খান তোমাদেরকে শিক্ষা দেবে তা কবুল করবেঃ কোন ব্যাপারই তার বিরুদ্ধে বিদ্রোহাত্মক আচরণ করবে না। ভারতবর্ষ থেকে কোন লোক এদিক দিয়ে যদি কখনো আসে তবে তাদের খাতির-যত্র করবে এবং কোন ভাবেই তাদের কষ্ট দেবে না।” এভাবে তিনি তাদের ভালোভাবে বুঝিয়ে সুজিয়ে বিদায় করেন। তিনি “আসরের সালাত আদায়ের পর মসজিদে বসেন । সর্দার ফতেহ খানও সে সময় বর্তমান ছিলেন। তিনি তাঁর নিজের হাতে খান সাহেবকে খিকা পরিয়ে দেন, নিজের হাতে পাগড়ী বেঁধে দেন এবং খেলাফতনামা লিখিয়ে দেন । রওয়ানা হবার পূর্বে তিনি তার সাথীদের এবং স্থানীয় মুসলমানদের একত্র করে বলেনঃ ভাই সব! আল্লাহ তা'আলা তোমাদেরকে এই ২২২ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।