ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বাসনা ছিলো না, আমাদের উদ্দেশ্য তো শুধুমান্্র নৈতিক পরিশুদ্ধি এবং এরই ভিত্তিতে বাস্তব প্রশিক্ষণ ছিলো। এখন আমরা এদেশের লোকদেরকে প্রকৃত প্রতিশোধ গ্রহণকারীর ন্যায়বিচার ও ইনসাফের উপর ছেড়ে দিচ্ছি এবং অবশিষ্ট সাথীদের নিয়ে অপর কোন দেশ পানে যাত্রা করছি এজন্যে যে, যখন আমরা আমাদের দেশ থেকে হিজরত করেছি তখন যেখানেই সত্যাশ্রয়ী এবং সত্যবাদী লোকের দেখা মিলবে সেখানেই আমরা অবস্থান করবো । শুধুমাত্র এদেশের উপরই আমাদের কোন নির্ভরশীলতা নেই।১ হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর হিজরতের খবর যখন সর্বত্র মশহুর হয়ে যায় তখন সেসময়ে পাঞ্জেতারে উপস্থিত হককানী “আলিম, বিশুদ্ধচিত্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও ভক্ত খান যারা ছিলেন-:তারা সবাই এ সংবাদে মর্মাহত হন এবং এখবর শোনা মাত্রই চারদিক থেকে ও পরিপাশ্বস্থ এলাকার একনি তক্তরুন্দ আসতে শুরু করে এবং না যাবার জন্য অনুনয় ও বিনয় প্রকাশ করতে থাকে । একদিন সর্দার ফতেহ মুহাম্মদ খানের নিজ কওমের লোকজন, যারা চতুর্দিকের বস্তিতে বসবাস করতো» সমবেত হয়ে পাঞ্জেতারে আসে এবং ফতেহ খানকে নিজে- দের সঙ্গে নিয়ে এসে উপস্থিত হয়। সময়টা ছিলো “আসর ও মাগরিবের মধ্যবর্তা আর তিনি ছিলেন মসর্জিদে উপবিষ্ট । ফতেহ খান আরজ করে, আমার কওমের লোকেরা এসেছে। তারা আপনার কাছে কিছু আরজ পেশ করতে চায়। সৈয়দ সৈয়দ আহমদ বেরেলভী রে) বললেন, আচ্ছা বলো, ভাইয়েরা কি বলতে চায়। ফতেহ খান বললো, এই সব লোক আপনার খিদমতে আরঘ করছে যে, আপনি এখান থেকে অন্য কোথাও যেন গমন না করেন । আমরা সবাই আপনারই অনুগত এবং আমাদের জীবনও আপনার সেবায় উৎসগ্গাত। আমাদের দ্বারা আজ পর্যন্ত আপনার খিদমতে কোন গোস্তাখী কিংবা কোন প্রকার বেয়াদবী হয়নি। হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র) বললেন £ এই সব ভাইয়েরা সত্য কথাই বলছে। আজ পর্যন্ত তাদের থেকে কোন অন্যায় ও কসূর প্রকাশ পায়নি। আমরা তাদের উপর অত্যন্ত সন্তষ্ট। তাদের বিরুদ্ধে বিদ্রোহাত্মক কোন আচরণের অভিযোগও আমার নেই এবং যারা এটা বলছে যে, সৈয়দ বাদ- শাহ্‌ এখান থেকে যেন না যান, আল্লাহ পাক তাদের কল্যাণকর পুরস্কার ১. মন্জুরু”স-সা'দাহ ১০০৩ পৃষ্ঠা । ঈমান যখন জাগলো ২১১ www.almodina.com

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।