হয়েছে । যদি এক হাত নির্মাণের জন্য এগোয় তবে হাজারো হাত তা ধ্বসিয়ে দেবার জন্য বর্তমান থাকে । যে ভূখণ্ড সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর অসম্মান, অমর্যাদা এবং সদ্ববহারের বিনিময়ে অসদ্ববহার দেখাতে চেষ্টার কোন কসুর করেনি, এখন পুনরায় সেখানে বীজ নিক্ষেপ এবং নতুনভাবে পানি সেচন, যত্ব ও তরারকী, কম্টসাধ্য পরিশ্রম, অতঃপর পূনরায় অজানা পরিণতি ও ফলাফলের অপেক্ষায় হাতের উপর হাত রেখে নির্বিকার বসে যাওয়াই কি সমীচীন? না কি আল্লাহ্র প্রশস্ত ও উদার উন্মুক্ত যমীনের অন্য কোন নতুন এবং পাকসাফ ভূখণ্ডকে স্বীয় গভীর চেস্টা ও সাধনার কেন্দ্রভূমি বানানো উচিত£ যেসব বীজ তখনো অবশিষ্ট ছিলো সেগুলো হেফাজত করা কি সমীচীন নয়? তিনি জানতেন যে, একটি কুকুরও যখন কোন দরজায় বারবার ধর্ণা দেয় তখন লোক তার অধিকার মেনে নেয় এবং রূটির একটা টুকরা হলেও অবশ্যই তার সামনে ফেলে দেয়। সেও বাড়ীওয়ালাদের সাথে পরিচিত হয়ে ওঠে এবং তাদেরকে পরিত্যাগ করতে অথবা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে সে জানে না। তবে কি তিনি এবং তার সঙ্গী-সাথীগণ এই সব পোষা-পালিত জানো- মারের চেয়েও অধম £ তবে কি তিনি এ পর্যন্ত শুধু জনমানবহীন মরু- প্রান্তরেই চীৎকার করে ফিরেছেন? এবং শুন্যে হাওয়ার উপরই কি বালা- খানা ও চৌমহলা নির্মাণ করছিলেন? নিজের সমগ্র শক্তি ও সামর্থ্য কি মিছেমিছি' ভূল স্থানে অপচয় করছিলেন £ যে জিনিস তাঁর যখমকে আরও গভীরতর করে দিয়েছিলো এবং তাকে মানসিক দিক দিয়ে মন্ত্রণাবিদ্ধ করছিলো--তা ছিলো এই যে, ফতেহ- খান পাঞ্জেতারী যে তাকে তার এলাকায় আগমনের জন্য দাওয়াত জানি- য়েছিলো এবং ওয়াদাও করেছিলো যে,সে ও তার কওম তাঁর সঙ্গে সেরকম আচরণই করবে যা মদীনার আনসারেরা মুহাজিরদের সাথে করেছিলো, কিন্ত সে এ সময়ে খোলাখুলিভাবে ষড়যন্ত্রকারী ও দুক্চৃতিকারীদের পক্ষাবলম্বন করে। এর ফলাফল এই দীড়ায়--যে কোন মানুষের উপরই পুরোপুরি নির্ভর করা মুশকিল হয়ে পড়ে এবং কারোর বিশ্বস্ততায় আস্থা ও ভরসা স্থাপন করা অর্থহীন বলে প্রতিভাত হতে থাকে । সৈয়দ সাহেব ফতেহ খানকে একবার কোন এক সুযোগে এদিকে ইঙ্গিত করেই বলেছিলেন যে, “আমাদের জন্যে তো জরুরী হয়ে গেছে যেন আমরা নিজেদের দিলের চিকিৎসা আগে করি যাতে করে কলেমা পাঠকদের তরফ থেকে সন্দেহের নিরসন ঘটে 1” ঈমান যখন জাগলো ২১৭ www.almodina.com
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।