এর্র্য, উচ্চ মনোবল, অন্তরের প্রশস্ততা, সহনশীল শক্তি, নিজ দুশমনের সঙ্গে উত্তম আচরণ ও সদ্বযবহারের ষে প্রচুর অংশ তিনি পেয়েছিলেন তা চেখে মানুষের চিন্তাশক্তি ও বৃদ্ধি খেই হারিয়ে ফেলে। এ ক্ষেত্রে তিনি হুযূর আকরাম সে)-এর পূর্ণ অনুসারী ছিলেন। যে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে উত্তম সম্পর্ক স্থাপন, হাত যে গুটিয়ে নেয় তাকে অনুগ্রহ ও বরা- ন্যতা প্রদর্শন, ঘষে জুলুম ও বাড়াবাড়ি করবে তার সঙ্গে সদ্বব্যবহার করাই ছিলো তাঁর নীতি ও আদর্শ। নিজের জন্য ক্রোধ প্রকাশ, কোন মানুষের প্রতি অন্তরে হিংসা ও বিদ্বেষ পোষণ করা ছিলো তাঁর স্বভাব-বিরুদ্ধ কাজ । অতএব যে সব লোক তাঁকে বিষ প্রয়োগে শহীদ করবার প্রয়াস চালিয়ে- ছিলো, তাদের তিনি শুধু ক্ষমাই করেন নি---তাদের সঙ্গে উত্তম ব্যবহারের উজ্জল পরাকাষ্ঠাও প্রদর্শন করেছিলেন এবং এ চেষ্টাও করেছিলেন যেন তাদের অতট্ুকু অশচড়ও না লাগে। মন্দ ব্যবহারকারীর সাথে তাঁর ব্যব- হারের নমুনা দেখলে যে কেউ ভাবতো সম্ভবত লোকটি কোন সময় সৈয়দ সাহেবকে কোন উপকার করেছিলো । এই কারণে লোকটি পুরস্কার ও শুকরিয়া পাবার হক্দার । কিন্ত এই দুঃখজনক ঘটনার ধরনই ছিলো ভিন্ন । এটা ছিলো একটা বুদ্ধিভিত্তিক ও সুচিন্তিত আঘাত এবং সামাজিক সমস্যা । তাঁর ব্যক্তিগত কোন বিষয়ের সাথে এর কোন সম্পর্ক ছিলোনা । আর তাই এজন্য উচু ধরনের বদান্যতা ও বিরাট মনৌবলেরও প্রয়োজন ছিলো না। অবশ্য এ ধরনের বিপর্যয় ও মুসীবত কাটিয়ে উঠার জন্য তাঁর প্রশস্ত বক্ষে যথেষ্ট জায়গা ছিলো। কিন্তু এই দুঃখজনক ঘটনা দাবী করছিলো গোটা সমস্যাটার আনুপূর্বিক পর্যালেচনার এবং লাভ-লোকসানের পুনরুপি তুলনার। এই দুঃখজনক ঘটনার উদাহরণ এমন একজন কৃষকের সাথে দেওয়া যায় যে তার ক্ষেত্রে উত্তম থেকে উত্তমতর জাতের বীজ বপন করেছে বরং নিজের অন্তরের প্রতিটি বিন্দু এর পেছনে ক্ষয় করে এবং নিজের রক্ত ও ঘাম দিয়ে এর জন্য প্রয়োজনীয় পানি সিঞ্চন করে--উৎকৃষ্ট থেকে উৎকুষ্টতর সার প্রয়োগ করে এবং এর লালন-পালন ও রক্ষণাবেক্ষণের জন্য দিনরাত চষে ফেরে। এরপর ক্ষেত যখন শস্য শ্যামলা পরিপূর্ণ একটি বাগানের রূপ নেয় ঠিক সেই মুহ্র্তে অন্য কোন কৃষক অথবা তার কোন প্রতিবেশী এতে আগুন লাগিয়ে ধ্বংস ও বরবাদ করে দেয়। এ ধরনের লোমহর্ষক ও বিষাদাত্মক ঘটনা এখানে একবার নয়---বারবার সংঘটিত ২১৬ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।