কিছু লোক একটি মসজিদে আটকা পড়ে এবং সেখান থেকেই মুকা- 'বিলা করতে থাকে । দুর্ত্তরা চারদিক থেকে এমনি শক্তভাবে ঘিরে রাখে সে, বের হবার এবং বাঁচার আর কোন রাস্তাই থাকে না। বস্তিবাসীরা সমস্ত লোককে ঠেকিয়ে রাখে * দালান-কোঠার ছাদের উপর লোকজন বন্দুক নিয়ে বসে থাকে । গাষীদের গুলী তাদের উপর পড়তো না, কিন্তু এরা তাদের টার্গেটে পরিণত হচ্ছিলো । গাষীদের গোলা-বারুদ নিঃশেষ হয়ে গেলে এরা তখন মযবুর হয়ে দলবদ্ধভাবে মসজিদে প্রবেশ করে এবং ভেতর থেকে দরজা বন্ধ করে শেকল লাগিয়ে দেয়। এদিকে বন্দুক চালানো বন্ধ হয়ে যায় এবং দুর্বত্তরা চারিদিক থেকে এসে মসজিদ ঘেরাও করে। সকলেরই অতঃপর একই ধান্ধা কি করে এদের মারা যাবে। কেউ কেউ বললো যে, দেয়ালে সিঁদ কেটে প্রবেশ করে মারা হোক, আবার কেউ কেউ বললো, মসজিদে আগুন লাগিয়ে দেয়া হোক যাতে করে তারা এমনিতেই পুড়ে মরে যায় --আর যারা বাইরে বেরুবে আমরা তাদের মেরে ফেলবো । এ মসজিদের মালিক শাহ ওয়ালী খান বললো, আমি এ মসজিদ খনন করতে যেমন দেবো না-_ভ্বালাতেও দেবো না। এইরূপ কথাবার্তার মধ্যে উক্ত বস্তির ‘উলামা ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আল্লাহ্র কালাম পবিত্র কুরআনুল করীম নিয়ে এসে হাযির হয় এবং বিনীত করজোড়ে অনুরোধ-উপরোধসহ আল্লাহ্ ও আল্লাহ্র রসূলের দোহাই দিয়ে তাদের এ থেকে নিরস্ত করার চেস্টা করে এবং বলতে থাকে যে, এই সব মজলুম মুসলমানদের না-হক মেরো না, আল্লাহ্র গযবকে ভয় করো, এরা হাজী, গাষী এবং মুহাজির । তারা তোমাদের কোনই ক্ষতি করে নি। ঠিক এমনি করে বস্তির সমস্ত মহিলারা কেউবা তার স্বামীকে, কেউবা তার ছেলে-সন্তানকে, আবার কেউবা আপন ভাই-ভাতিজাকে জড়িয়ে ধরছিলো আর বলছিলো *--এই সব মজলুম নিরাপরাধ মুসলমান- দের মারছো, কাফির হচ্ছোঃ আল্লাহ্র গষবকে ভয় করো, না-হক খুন করো না। কিন্ত দুর্ব-্তরা কারো কথাই বড় একটা গ্রাহ্যের ভেতর আনেনি। সবশেষে সেখানকার বেনিয়ারা জড়ো হয় এবং তাদের লক্ষ্য করে বলতে থাকে, আমরা হিন্দু মানুষ। কোন জীব-জন্তকেও আমরা মারি না, আবার কাউকে মারতেও সাধ্য মতো দেই না। তোমরা এই লোকগুলি মারবার জন্য উত্তেজিত । খা চাও আমাদের নিকট থেকে নিয়ে নাও আর ঈমান যখন জাগলো ২১৩ www.almodina.com
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।