ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

কোন মুজাহিদ স্থানীয় অধিবাসীদের এ ধরনের কথা বলতে শোনে এবং তাদের কতিপয় শুভানুধ্যায়ীও তাদেরকে এ ব্যাপারে অবহিত ও সতর্ক করে দেয় যে, এ ব্যাপারে কিছু সত্য অবশ্যই আছে । একে শুধু গুজব বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। সুলতান মুহাম্মদ খান এবং উপজাতীয় সর্দারমণ্ডলী এর জন) চক্রান্ত কার্যকরী করার জন্য ) একটি নির্দিষ্ট দিন ধার্য করেছে, যেদিন তারা নিজেদের পরিকল্পনা একত্রে এবং একই মুহূর্তে বাস্তবারিত করবেঃ সমস্ত কর্মচারী ও গাষীদের তারা একই সময়ে শহীদ করবে । এজন্য তারা একটি বিশেষ পরিভাষা (কোড) তৈরী করেছে। এ সংকেত উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে পাইকারী হত্যা শুরু হয়ে যাবে । সৈয়দ সাহেবের নিকট এ সংবাদ পৌছামাশ্রই তিনি নিজেদের সব কর্মচারী ও বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মুহাজিরদের নির্দেশ পাঠান যেন তারা এ সব স্থান পরিত্যাগ করে তার সাথে মিলিত হয়। চক্রান্ত কারীরা' যখন সংবাদ পেলো খে. সৈয়দ সাহেব তাদের চক্রান্তের খবর অবগত হয়ে গেছেন তখন তারা উক্ত পরিকল্পনা নির্ধারিত সময়ের পূর্বেই বাস্ত- বায়ন শুরু করে, পাইকারী হত্যার প্রবল ঢেউ গোটা এলাকা গ্রাস করে ফেলে এবং জুলুম ৬ হত্যাকাণ্ডের এমন সব লোমহর্ষক দৃশ্য সামনে এসে ধরা দেয়, যা ইসলামের ইতিহাস বহুকাল থেকে দেখেনি । সর্বাগ্রে সৈয়দ মাজহার আলী ও আরবাব ফয়যুল্লাহ খানকে (যিনি সুলতান মুহম্মাদ খান ও সৈয়দ সাহেবের ভেতর অধিকাংশ দৌত্য কার্ষ সম্পাদন করেছিলেন এবং যার প্রচেষ্টায় সুলতান মুহাম্মদ খান পেশো- মারের শাসন ক্ষমতা পুনরায় লাভ করেছিলো )টার্গেটে পরিণত করা হয়। এদেরকে সুলতান মুহাম্মদ খান ডেকে পাঠায় এবং হুকুম দেয় যে, এদের মাথা খড় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হোক। *ইশার পর বস্তিবাসীরা সবাইকে ঘিরে ফেলে এবং গাষীদের হত্যা করা শুরু করে। কেউ সালাত আদায়রত অবস্থায় শহীদ হয়, আর কেউবা শহীদ হয় ওযু ও ইস্তেঞ্জা করতে গিয়ে । এ ধরনের অবস্থা সকল বস্তিতেই হয়। কিছু লোক কোনক্রমে পালিয়ে গিয়ে কিংবা কোন ঘরে লুকিয়ে জীবন বাঁচাতে সমর্থ হয় এবং রাতের আধারে কোনক্রমে পার্জেতারে সৈয়দ সাহেবের নিকট উপস্থিত হতে সক্ষম হয়। বাকী সবাই শহীদ হয়। ২১২ ঈমান শুখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।