ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

সামরিক স্পৃহাকে বজায় রাখবার স্বার্থে অব্প কাল হলো ভারতবর্ষে এসে- ছিলো এবং তাদের ভেতর আফগানদের বহুবিধ বৈশিষ্ট্য ও উপজাতীয় গুণাবলী অবশিষ্ট ছিলো। এর বড় কারণ ছিলো তাদের চরিন্্, কার্য- কলাপ এবং ধর্মীয় প্রশিক্ষণ । তারও কারণ ছিলো,--ব্যক্তিগত লাভালাভ ও সুযোগ -সুবিধা এবং আর্থিক মুনাফার সামনে আর কোন যুক্তিই চলতো না এবং তার সঙ্গীত ও সুরলহরী সুস্থ-সঠিক বুদ্ধি ও উপলধ্ধি দু'টোকেই পঙ্গু, কমযোর এবং অবশ বানিয়ে দেয়। যাই হোক, উপজাতীয়দের ভেতর বিদ্রোহের ছাই-চাপা আগুন ধিকি ধিকি ভ্বলতে থাকে এবং পেশোয়ারে চক্রান্তের নীল-নকশা প্রণয়ন করা হয়। উপজাতীয় সর্দারমণ্ডলী সুলতান মুহাম্মদ খানের সঙ্গে বরাবরের মতোই মিলিত হতো এবং তার থেকে গোপন নির্দেশ লাভ করে নিজ নিজ স্থানে প্রত্যাবর্তন করতো। এই সময়ের মধ্যে মুহাজিরগণ নিজের নিজের কাজে মশগুল এবং লাহোর হকুমতের মুকাবিলার প্রস্ততিতে ছিলো সদা ব্যস্ত । তারা মনে-প্রাণে চাচ্ছিলো যেন শরয়ী ব্যবস্থাপনার ক্ষেত্র ও পরিধি আস্তে আস্তে এ সব উপজাতীয় এলাকা পর্যন্ত বিস্তৃত হয়, যেখানে এখন পর্যন্ত তারা পরিচিতি ও প্রবেশাধিকার পায়নি । তাদের মনে কখনো এ কল্পনাও জাগেনি, যে সমস্ত লোক আমীরের কথা “শুনবে ও মেনে চলবে" বলে বায়'আত করেছে এবং তার প্রতি বিশ্বস্ততার প্রতিশুর্ণততে প্রতিশ্ুতিবদ্ধ তারা এভাবে মুখ ফিরিয়ে নেবে। অপরদিকে আরও একটি কঠন সমস্যা এই ছিলো যে, মুহাজিরীন স্থানীয় লোকদের কওমী যবানের সাথে সম্পূর্ণ অপরিচিত ছিলো। এজন্য যা কিছু হচ্ছিলো তার পরিপূর্ণ আন্দাজ করা তাদের পক্ষে ছিলো কঠিন ও দুঃসাধ্য এবং গোপন বার্তা বিনিময় (যা স্থানীয় ভাষায় হচ্ছিলো) বুঝতে পারাটা তাদের জন্য ছিলো অসম্ভব। মওলানা সৈয়দ মাজহার আলী সাহেবের সঙ্গে সুলতান মুহাম্মদ খান তার ভাই ইয়ার মুহাম্মদ খানের হত্যার ব্যাপারে যে সুরে কথা- বার্তা বলে তা থেকে মওলানা সাহেবের মনে সন্দেহ দেখা দেয় যে, তারা রঙ পাল্টেছে। তিনি নিজস্ব দলীল-প্রমাণ দ্বারা পেশোয়ারের “উলামাদের যারা এ আলোচনায় শরীক ছিলো তাদের চুপ করে দেন--কিন্ত তা সত্ত্বেও পরিক্ষার বোঝা যাচ্ছিলো যে, তারা অসন্তম্ট হাদয়ে চুপ করে আছে। সুলতান মুহাম্মদ খানের ক্রোধ ও আক্রোশ বিশেষভাবে লক্ষণীয় ছিলো । ২১০ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।