কারণ হতো । সৈয়দ সাহেব ব্যাপারটি জানতে পেরে অত্যন্ত শক্তভাবে তাদেরকে নিন্দা ও ভৎর্সনা করেন এবং তাৎক্ষণিকভাবে প্রতিকারের ব্যবস্থা করেন। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) এবং তাঁর জামা'আতের অধিকাংশ “উলামায়ে কিরাম হযরত শাহ ওয়ালী উল্লাহ মুহাদ্দিছে দেহলবী রে)-এর ন্যায় মসলা-মাসায়েলের ক্ষেত্রে বিশ্লেষণমূলক পদ্ধতি অনুসরণ করতেন এবং ফিকাহ. ও হাদীছের ভেতর সামঞ্জস্য বিধানের চেস্টা করতেন। কিন্তু ১৩শ শতাব্দীতে সাধারণভাবে সমগ্র মুসলিম জাহানে-বিশেষত ভারতবর্ষে এবং তার চাইতেও বিশেষভাবে সীমান্ত প্রদেশে ও আফগানিস্তানে ধর্মীয় ও ক্তান-বিজ্ঞানের ক্ষেত্রে যে বন্ধাত্্য বিরাজ করছিলো--সে পরিবেশে প্রচলিত আচার-অভ্যাস, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গী ও মত-পথ থেকে চুল পরিমাণ বিচ্যুতি এবং প্রতিটি এমন বিশ্লেষণ যা ‘আলিমদের নিকট ছিলো সম্পূর্ণ অপরিচিত ও নতুন-তা আল্লাহদ্রোহিতা, তীর প্রতি অবিশ্বাস এবং ধর্মের গণ্ভী থেকে মুক্তি ও স্বাধীনতারই সমার্থক ছিলো। সুতরাং “আলিমরা চারদিকে প্রচার করে যে, এই সব ভারতীয় “আলিম এবং তাদের আমীর লা-মযহাবী, প্ররৃভিজাত কামনা-বাসনার পূজারী এবং স্বাধীন ও মুক্তবুদ্ধি পোষণ করে। এসব প্রোপাগাণ্ডারও প্রতিক্রিয়া হয়ে থাকবে--যার অনুমান-আন্দাজ আজও করা চলে। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর ঈমানী দাওয়াত ও জিহাদ আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য এবং তীর প্রতিটি কথা ও কাজ, তাঁর লেন- দেন, উঠা-বসা- প্রত্যেকটি জিনিসের পেছনে একটি প্রেরণাই সক্রিয় ছিলো আর তা হলো আল্লাহ্র কলেমাকে বুলন্দ করা, ইসলামের বিজয়, রসূলে আকরাম সে")-এর সুন্নত (জীবনাদর্শ ) ও ইসলামী শরী“আতের পুনরুজ্জীবন এবং ইসলামের ফৌজদারী বিধানের প্রচলন। তিনি চাচ্ছিলেন যে, মুসল- মান এমন এক ইসলামী জীবন যাপন করবে যার মধ্যে জাহিলিয়াত, প্রর্তি- জাত কামনা-বাসনা, আচার-অভ্যাস ও প্রাচীন প্রথা-পদ্ধতির কোন নাম গন্ধও থাকবে না। তারা গায়রুল্লাহ্র হকুমত থেকে আল্লাহ্র হুকুৃমতে, যুদ্ধ থেকে শান্তিতে, প্রবৃত্তি-পূজা থেকে আল্লাহ্র “ইবাদত-বন্দেগীতে প্রবেশ করবে। এটাই ছিলো সেই জিনিস যা তাঁকে হিজরত ও জিহাদ, নিজের পরিবার- পরিজন থেকে বিচ্ছেদ এবং বিপদ-আপদ ও মুসীবতকে হাসি মুখে ও প্রসন্ন বদনে পুরুষ সিংহের ন্যায় মুকাবিলা করতে অনুপ্রেরণা ও উৎসাহ যুগিয়েছিলো। ২০৬ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।