ছিলো যে, তাদের সঙ্গে ইনসাফ করা হোক। এরই ভিত্তিতে তিনি নির্দেশ জারী করেন--বিবাহিত যে সব মহিলার স্বামী বর্তমান আছে তিন দিনের ভেতর তাদেরকে স্বামীগৃহে প্রেরণ করা হোক। যে সমস্ত মেয়ে বয়ঃপ্রাপ্ত হয়েছে কিন্ত স্বামী নেই”-এক মাসের ভেতরই তাদের শাদী দিয়ে স্বামীগৃহে বিদায় দিতে হবে। যে সমস্ত মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছিলো তারাও---যাদের সাথে সম্পকিত হয়েছিলো--নিজেদের বিদায়ের দরখাস্ত পেশ করে । যেহেতু এলাকা- বাসী শরয়ী হকুম-আহকাম কবৃল করেছিলো সেজন্য তাদের পক্ষে তাল- বাহানা করা অথবা প্রমাণ কিংবা ছুতো খোঁজা যুক্তিসঙ্গত ছিলো না। নিজেদের দৈনন্দিন জীবনে প্রচলিত রসম-রেওয়াজ ও আচার-অভ্যাস যা ছিলো শরী- “আতের খেলাফ--পরিত্যাগ করা সমীচীন ছিলো (এসব অসন্তোষ ও অভিযোগ স্থানীয় খানদের পর্যন্ত সীমাবদ্ধ ছিলো)। অপর দিকে হিন্দু বেনিয়া, শিল্প- পতিরা ভারতবর্ষীয়দের হুকুমতের কারণে অত্যন্ত খুশী ছিলো । খানদের হুকুমত ছিলো জুলুম-নির্যাতনে ভরপুর । নিজেদের মেয়েদের বিয়ে-শাদীতে প্রজাদের নিকট থেকে তারা বিরাট অংকের টাকা উশুল করতো । এ সবও শরয়ী বিধান জারী করার ফলে মওকুফ হয়ে যায়। এজন্যেই তারা সবাই হযরত আমীরু*ল-মু'মিনীন-এর এবং ভারতবষীয়দের অত্যন্ত দু'আ করতো । কারণ, সাধারণ মানুষ এই সব ভারতবরষাঁয়দের মাধ্যমে জুলুম ও বাড়াবাড়ির হাত থেকে নিরাপদ হয়ে গিয়েছিলো ।৮১ উল্লিখিত কারণগুলোর সঙ্গে আর একটা বিষয় সংযোজন করা যেতে পারে যে, সিম্মার এলাকাতে যে সমস্ত গাষী মোতায়েন ছিলো অথবা অব- স্থান করছিলো-কিংবা কখনো কখনো পরিভ্রমণ করতো--তাদের ভেতর যাদের সৈয়দ সাহেবের অধিক সাহচর্ষে ও প্রশিক্ষণে থাকার সুযোগ ঘটেনি অথবা স্বভাব-মেযাজের দিক দিয়ে রুক্ষ, করশ ও বেপরোয়া ধরনের ছিলো, তাদের থেকে কোথাও কোথাও অনিয়ম, উচ্ছঙ্খলতা ও বাড়াবাড়ির ঘটনা প্রকাশ পেয়ে থাকবে । মানবীয় ফিতরাত তথা স্বভাব-প্ররৃতি অপরিবর্তনীয়। এত বড় বিরাট একটি জামা“আতের সবাই একই নৈতিক, চারিত্রিক ও ধর্মীয় মানদণ্ডের হওয়া এবং শরী‘আত ও নৈতিকতার ছাঁচে আপাদমস্তক মণ্ডিত হওয়া ছিলো ধারণাতীত ব্যাপার। যারা ছিলো নবাগত অথবা নীচু সমাজ জীবন ও পারিবারিক পরিবেশের সঙ্গে সম্পকিত--তাদের থেকে মাঝে মধ্যে এমন সব ঘটনা প্রকাশ পেয়েছে, যা এলাকাবাসীর মনে কষ্ট ও বিরক্তির ১. মনজুরু’স-সা‘দাহ, ১০৩৯-3০ পৃষ্ঠা! ঈমান যখন জাগলো ২০৫ www.almodina.com
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।