এগুলোই ছিলো সে সব বুনিয়াদী কারণ, হা দেশত্যাগী ও বিদেশ-বিভূ ইয়ে আশ্রিত মুজাহিদ বাহিনীর বিরুদ্ধে এই ভয়াবহ ও বিদজনক পদক্ষেপ গ্রহণে শুধু উৎসাহিতই করেনি বরং সমগ্র শরয়ী ব্যবস্থাপনা এবং ভবিষ্যতের ধর্মীয় আশা-আকাঙ্থখা ও সকল সস্তাবনাকে নস্যাৎ ও ছিন্ন-বিচ্ছি্ন করে দিতে উদ্কানী দিয়েছিলো। বস্তুত বহু শতাব্দী পর সেদেশে এই ধর্মীয় প্রেরণা সৃষ্টি হয়েছিলো। যেসব এলাকাবাসীকে মদীনার আনসারদের প্রতিনিধিত্ব করা উচিত ছিলো, পক্ষান্তরে তাদের থেকেই এমন হাদয়হীনতা ও নির্মম কাঠিন্যতাল প্রকাশ ঘটে যা কারবালা প্রান্তর ও (অনতিকাল পরেই মদীনা মুনাওয়ারা ও মক্কা মুয়াজ্জমায় সংঘটিত) হাররার ঘটনাবলীকে আরো একবার নতুন করে স্মরণ করিয়ে দেয়। সম্ভবত এত সহজে তাদের নিজেদের এরূপ নির্মম হাদয়হীন কাজের হিশ্মত হতো না, কারণ, যাদের সঙ্গে বন্য পশুসুলভ ও বর্বরোচিত আচরণ করা হয়েছিলো তারা মুসলমান ছিলেন। ধর্মীয় “আমল ও নির্দশনসমূহের পাবন্দীতে--অধি কন্ত “ইবাদত- বন্দেগী ও তাকওয়া-পরহ্যেগারিতে খোলাখুলিভাবে আশপাশের সকলের মধ্যেই তারা বিশিম্ট ও উল্লেখযোগ্য ছিলেন । কিন্তু পেশোয়ারের সর্দারমণ্ডলী ও তাদের দরবারী “উলামা, অধিকন্ত পেশাদার ও প্রথা-পূজারী মোল্লারা এই জামাত এবং এর আমীর সম্পর্কে বিভ্রান্ত “আকীদা-বিশ্বাস ও মুসলমানদের জান-মালের উপর জুলুম- ডু ইত্যাদির গুজব ছড়িয়ে রেখেছিলো । তারা এদের উপর বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করেছিলো এবং এসবের প্রচার ও প্রসারও ঘটিয়েছিলো। আর এসব মিলিয়ে এরূপ ন্যান্কারজনক ও খুণ) কাজের জন্য প্রয়োজনীয় নৈতিক ও ধর্মীয় বৈধতার তারা উপকরণ যুগিয়েছিলোঃ যদিও সকল কার্যকলাপের পেছনে স্বার্থসিদ্ধি এবং ব্যক্তিগত ও প্রর্ভিজাত কামনা-বাসনার পূরণই ছিলো একমান্ত্র ক্রিয়াশালী বস্ত। এ সব অপবাদও উক্ত মর্মান্তিক ঘটনার পেছনে কিছুটা ইন্ধন যুগিয়েছিলো । বিশেষ করে পেশোয়ার বিজয় এবং তা প্রত্যর্পণের পরই এসব ব্যাপার বেশীর ভাগ উদ্কান হয়েছিলো। মওলানা খায়ের উদ্দীন সাহেব শেরকোটি মুসলিম সৈন্যবাহিনীর একজন বিরাট তীক্ষধী, মেধাবী ও পর্যবেক্ষণ-জ্তানসম্পন্ন “আলিম ছিলেন। তিনি এই ব্যাপক হত্যাকাণ্ডটি অত্যন্ত যুক্তি-নির্ভর উপায়ে ও বাস্তবোচিতভাবে খুটিয়ে খুটিয়ে দেখেন। এর কারণ ও পেছনের ক্রিয়াশীল উপাদানগুলো তিনি তার এক প্রবন্ধে সুন্দরভাবে বিরত করেছেন। মওলবী জাফর আলী ঈমান যখন জাগলো ২০৩ www.almodina.com
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।