কল্যাণকেও এবং সঙ্গীন থেকে সঙ্গীনতরো--কঠিন থেকে কঠিনতর পাপেও সে লিপ্ত হতে পারে। মুসলমানদের ইতিহাস ব্যক্তিগত উদ্দেশ্য ও স্বার্থ সিদ্ধির এ ধরনের দুঃখজনক ঘটনাবলী দ্বারা কলংকিত হয়েছে। তাতে একবার নয়, দু'বার নয়_বারবার সামগ্রিক কল্যাণ ক্ষতবিক্ষত হয়েছে এবং স্দৃঢ় ও মযবুত সাম্রাজ্য কতিপয় ব্যক্তি ও গোল্ঠি-বিশেষের ব্যক্তিগত স্বার্থ- সিদ্ধি, নিকৃষ্ট ও ঘৃণ্য ফায়দা লাভের হীন মানসিকতার যুপকাষ্ঠে বলি হয়েছে । এর দ্বিতীয় কারণ এই যে, সীমান্ত প্রদেশে এবং আফগানিস্তানে ইসলামী শরী“আতের বিলকুল সমপর্যায়ের অপর একটি আইন-কানন শতব্দীর পর শতাব্দী থেকে প্রচলিত ছিলো। এর উপর সীমান্তবাসী আসমানী শরী'আতের ন্যাপ “আমলরারী ও সুদৃঢ় ছিলো। তারা কোন অবস্থাতেই এ সব পরিত্যাগ করতে প্রস্তুত ছিলোনা । এই “আফগান আইন”-এ তাদের উদ্দেশ্য ও স্থার্থ- সিদ্ধির পথ অত্যন্ত নিরাপদ ও সুরক্ষিত ছিলো। বাপ-দাদার প্রথা ও শতাব্দী কাল ধরে প্রচলিত রসম-রেওয়াজের উপরও আমল করে আসা হচ্ছিলো । “ইনায়েতুললাহ খান সোয়াতী এবং তার সঙ্গী-সাহীদের সাফ সাফ স্বীকৃতি ও ঘোষণা (ঘা তারা মওলানা ইসমা*ঈল শহীদের জবাবে বলেছিলো) এর উজ্জ্বল প্রমাণ। তারা বলেছিলো ঃ “তোমরা কিতাব ও সুন্নত থেকে চুল পরিমাণও বেশী “আমল করো না। কুরআন ও সুন্নাহ এবং “উলামা সবাই তোমাদের পক্ষে । কিন্তু কিতাব ও সুন্নাহ দ্বারা প্রমাণিত সে সব বিধান আমাদের উপর অত্যন্ত কঠিন ও বোঝা স্বরূপ। এজন্য আমরা তোমাদের ইয়াজুড়ে যেতে দেবার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছি আর আমরা কোনক্রমেই তোমাদের যেতে দেব না। এ ব্যাপারে যৃদ্ধের জন্যও আমরা প্রস্তত। অতঃপর ফয়সালা যা হবার হবে। যদি আমরা বিজয়ী হই তবে আমরা আফগান প্রথার উপর কায়েম থাকবো; আর যদি তোমরা জয়যুক্ত হও এবং তোমাদের প্রবেশাধিকার এ দেশে ঘটে তবে আমরা এদেশ ছেড়ে কোন কাফির রাজত্বে চলে যাবো যাতে সেখানে শান্তির সঙ্গে নিজেদের বাপ-দাদার তরীকার উপর আমল করতে পারি ।” “ইনায়েতুল্লাহ খান এবং তার সঙ্গী-সাখীদের এই ঘোষণা ও স্বীরুতি শুধু সোয়াতের নয়, প্রকৃতপক্ষে তা এ গোটা এলাকার অধিকাংশের মন- মানসিকতা ও ধ্যান-ধারণার প্রতিনিধিত্ব করছে, যা ছিলো সে যুগের সাধারণ ব্যাপার। ২০২ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।