লাভ করা খাবে। এই দ্বন্দ্ব ও সংঘাত কেন ছিলো এবং এইরূপ একটি চরম ও জঘন্য পদক্ষেপ নেয়ার প্রকৃত ও অভ্যন্তরীণ কার্যকারণ কি ছিলো-- সবাইকে এই লোমহর্যক ঘটনাবলীর বিস্তারিত পাঠ করার আগেই তা জেনে নেওয়া দরকার । এ দ্বন্দ ও সংঘাতের সর্বাপেক্ষা বড় কারণ ছিলো সর্দার, নেতৃস্থানীয় খান ও মোল্লাদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল ও স্থার্থসিদ্ধি ; সৈম্নদ সাহেব এবং মুজাহিদ বাহিনীর আগমনের পূর্বে এ সমস্ত দল ও গ্রুপ নিজেদের উদ্দেশ্য ও লক্ষ্য চরিতার্থকরণ এবং স্থার্থ হাসিলের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন ছিলে। । এরা সবাই এই সব এলাকায় নিজেদের মনগড়া ও মজিমাফিক কাজ-কর্ম করতো ॥ এলাকায় বা কিছু উৎপন্ন হ'তো--তা থেকে এ সকল দল ও গ্রুপ নিজ নিজ অংশ এবং দেশের রেওয়াজ মাফিক ফায়দা লুউতো। উপরে বলা হয়েছে যে, পেশোয়ারের সর্দারমণ্ডলী প্রজাদের ক্ষেতের উৎপন্ন শস্যের অর্ধেক খাদ্য- শস্য নিজেদের জন্য উসুল করতো এবং বিভিন্ন ব্যবস্থাপনাজাত ব্যয় প্রজা- বর্গের যিশ্মায় ছিলো। এভাবে উৎপন্জজাত দ্রব্যাদির দুই-তৃতীয়াংশ তাদের গোলাঘরে চলে যেতো। সৈয়দ সাহেবের আগমন, ইমামতের বায়'আত ও শরয়ী ব্বস্থাপনা চালু ও প্রতিষ্ঠার ফলে তাদের কায়েমক্কত এ সমস্ত অধিকার ও স্বার্থে আঘাত লাগে। তারা পরিক্ষার দেখতে পায় যে, যদি এ ব্যবস্থা চলতে থাকে এবং শরয়ী ব্যবস্থাপনার জড়-মূল আরও সুদুত হবার সুযোগ পায় তবে তাদের ক্ষমতা ও কর্তৃত্ব এবং ফায়দা লুটবার অবাধ সুযোগ চিরতরে নিঃশেষ হয়ে যাবে। এতে তারা তাদের অবাধ অধিকার থেকে যা তারা এতদিন ধরে ভোগ করে আসছিলো--বঞ্চিত হয়ে পড়বে। সীমান্তের গোটা রজ্যটাই এই সব দুনিয়াদার শাসক ও ধর্মীয় নেতাদের কর্তৃত্বাধীনে বন্টিত হয়েছিলো। ষে অন্তর ও মন-মানসে ঈমানের মিম্টতা, আল্লাহ্র ভয় এবং পারলৌকিক চিন্তা-ভাবনা ভালোভাবে অনুপ্রবিজ্ট ও বদ্ধমূল না হয়েছে বরং তার পরিবর্তে ধন-সম্পদ প্রীতি, ক্ষমতা ও পদের প্রতি প্রবল মোহ, আয়েশী ও বিলাসী জীবন এবং আত্মপূজার অভ্যাস বদ্ধ- মূল হয়ে গেছে_সে কোন ধর্মীয় কল্যাণ, সামগ্রিক মঙ্গল, পারলৌকিক সুখ- সুবিধা ও সাফল্যের জন্য নিজের ব্যক্তিগত লাভালাভ ও সুযোগ-সুবিধার মায়া কাটাতে পারে না। সে তো নিজের উদ্দেশ্য ও লক্ষ্যের হেফাজত এবং কার্যসিদ্ধির জন্য ধর্মের বিরাট থেকে বিরাটতর ক্ষতিও করতে পারে; অত্যন্ত সহজভাবেই কুরবানীও দিতে পারে জনগণের তথা দেশ ও জাতির সামগ্রিক ঈমান যখন জাগলো ২০১ www.almodina.com
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।