ছেলেরা টাকার সন্ধানে হয়রান হয়ে যেতো--আর অন্য দিকে তাদের বেচারা মেয়েরা থাকতো আইবুড়ো হয়েঃ বিয়ের নিদারুণ ও ব্যর্থ আশা-অপেক্ষায় কাটতো তাদের দিন। ফলে কোন কোন মেয়ে পাপ ও অন্যান্য অবৈধ কর্মে লিপ্ত হয়ে পড়তো । তাদের স্বাস্থ্যও যেত-খারাপ হয়ে। আর এভাবেই তাদের দুঃসহ ও কষ্টকর জীবন হতো অতিবাহিত। এ ধরনের মহিলা ও বস্তির মেয়েরা একবার কোন এক সুযোগে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর নিকট অভিযোগ জানায় এবং ন্যায় বিচার প্রার্থনা করে। তারা সৈয়দ সাহেবেরই একজন আফগান মুরীদ আহমদ খান কাকার মাধ্যমে এই পয়গাম পাঠায় যে, সৈয়দ বাদশাহকে আল্লাহ্ পাক আমাদের ইমাম বানিয়েছেন; তিনি যেন আমাদের কন্যাদের জন্য কোন ব্যবস্থা করেন এবং আমাদেরকে এই ‘আযাব থেকে নাজাত দেন। সৈয়দ সাহেব বললেন, তোমরা যারা আমার ইমামত এবং হিদায়াত লাভের জন্য বায়‘'আত হয়েছো, শরী‘আতর সকল হুকুম-আহকাম কবুল করেছো এবং সকল প্রকার গোনাহ ও খারাপ কাজ থেকে তওবাহ করেছো, -তারা আল্লাহ ও আল্লাহর রসুলের হুকুম জেনেই এই গোনাহ থেকে তওবাহ করো । শরীঁআতের বিধান অনুযায়ী সন্তস্টচিন্তে নিজেদের মেয়েদেরকে নিজেদের জাতিগোষ্ঠির মধ্যে বিয়ে দিয়ে দাও, আল্লাহ. ও তার রস্ল (স)- এর নির্দেশের পরিপস্থী টাকা-কড়ি নেবার নিয়মপদ্ধতি পরিত্যাগ করো। ঘদি তা না করো তবে এটা নিজেদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে । হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)১-এর এ বক্তা শোনার পর সবাই জাহিলিয়াতের এই কুপ্রথা থেকে ইচ্ছা ও অনিচ্ছায় তওবাহ করে এবং নিজেদের কন্যা-সম্তানদের বিয়ে দিতে স্বীকার করে। শরয়ী হকুমতের কর্মচারী ও গাধীদের পাইকারী হত্যা পেশোয়ার প্রত্যর্পণের অল্প কিছু দিন পর পাঞ্জেতার ছাড়া এবং পেশো- শ্নার ও সিম্মার বিভিন্ন এলাকায় ইসলামী শরয়ী হুকৃমতের যে সব কর্মচারী, তহসীলদার, কাষী, পুলিশ মোতায়েন ছিলো--তাদের সবাইকে একই সময়ে কতল করে ফেলার একটি পরিকল্পনা তৈরী করা হয়। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ সিদ্ধান্তও নেওয়া হয় যে, যাতে করে এই দ্বন্দ্ব ও সংঘাত খেকে যা আজ কয়েক বছর যাবত চলে আসছে-চিরদিনের মতো নাজাত ২০০ ঈমান যখন জাগলে। www.almodina.com
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।