লাজ পুরুষানুক্রমে অত্যন্ত সতকর্তা ও হেফাজতের সঙ্গে স্থানান্তরিত করা হতো। এর পরিণতি এই হয়েছিলো যে, এসব তাদের বংশগত, গোন্রীয় ও উপজাতীয় জীবন-যিন্দেগীর অংশে পরিণত হয়ে যায় এবং তা তাদের অস্থি-মজ্জায় মিশে যায় আর এদেরকে এসব থেকে বিদ্যুত হতে উৎসাহিত করা এরূপ কঠিন ছিলো যেমন কঠিন সদ্যজাত শিশু সন্তানকে দূধ থেকে বিদ্যুত করা কিংবা ধামিক ব্যক্তিকে ধর্ম থেকে ও ধর্মীয় আচার-অনুষ্ঠান থেকে বিচ্ছিন্ন ও বিচ্যুত করা। এ সমস্ত গোত্রীয় ও উপজাতীয় আচার-অভ্যাস ও রসম-রেওয়াজ তাদের কাছে মযহাবী ও আসমানী শরী“আতের বিধানের মতই ধর্মীয় পবিভ্রতা, মর্যাদা, মহব্বত, সঙ্গম এবং মযহাবী জোশ-জযবার স্থান লাভ করেছিলো । তারা এর জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলো । এ ব্যাপারে কোনরূপ নিলিপ্ততা, অলসতা ও গাফলতী প্রদর্শন কিংবা কোনরূপ অস্বীকৃতি অথবা প্রত্যাখ্যান করা ছিলো লজ্জা, অপমান ও নিন্দার বিষয় এবং সেসব নিয়মিত পালন করাকে তারা নিজেদের জন্য গর্বের বিষয় বলে মনে করতো। এ ভাবেই শরী‘আতের মুকাবিলায় আরও একটি শরী'আত এবং ফিকহ-এর সমপর্যায়ের আরও একটি নতুন ফিকহ্ ও নতুন মানবীয় বিধান অস্তিত্ব লাভ করে। এই “মনগড়া শরী“আত' চিরন্তন ও অবিনশ্বর শরী“আতে ইলাহীর সঙ্গে পুরো শক্তি-সামর্থয ও দলীল-প্রমাণসহ ছিলো দ্বন্দমুখর এবং সাধারণ মানুষের মন-মগজে তার বিশেষ জায়গা ও জীবনে নিজ প্রভাবাধীন এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছিলো এবং এঁ সমস্ত বিশেষ পরিভাষার আশ্রয় নিচ্ছিলো ষা “উলামায়ে দীনের মধ্যে প্রচলিত ছিলো। এর মধ্যেও ছিলো ফরয-ওয়াজিবের মতোই বাধ্যতামূলক বিষয়,-ছিলো সুন্নত ও মুস্তাহাবও। যারা এ থেকে মুখ ফিরিয়ে নিতো, তাদেরকে ইসলামের গণ্ডভী থেকে খারিজ এবং বিদ'আতী বলে মনে করা হতো। আর যারা এসব বিধি-বিধান পালনের ক্ষেত্রে থাকতো সদা-তৎপর--তাদেরই সত্যিকার ও সুদৃঢ় বিশ্বাসের অধিকারী সাচ্চা দীনদার মুসলমান হিসাবে অভিহিত করা হতো । আল্লাহ, তা'আলা বলেছেন £ ALA arr অজ তা ade dre 1 পাঠ ডঠপা দেপা or গগ পাটি ঈমান যখন জাগলো ১৯৭ www.almodina.com
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।