শ্লোক আবৃত্তি করতে করতে তবলা বাজিয়ে আনন্দিত ও উৎফুল্ল চিত্তে নিজ নিজ দল ও সংগঠনসহ এগিয়ে আসে এবং সৈয়দ সাহেবের নিকট পুরস্কার দাবী করে। তিনি প্রত্যেককেই পুরস্কৃত করেন,-খুশী করেন সকলকেই। তাঁর আগমনের খুশীতে উল্লাস প্রকাশ করে পারঞ্জেতারের মুজাহিদীন এগার- বার তোপধ্বনি করে। সওয়ারী থেকে অবতরণ করে সবপ্রথম তিনি মসজিদে তশরীফ রাখেন এবং দু"রাকা'ত নফল আদায় করেন। অধিকাংশ মুজাহিদীনও দু'রাকা'ত নফল পড়েন। অতঃপর তিনি খালি মাথায় বহক্ষণ ধরে উচ্চস্বরে দুআ করেন আর সবাই তীর সঙ্গে আমীন-আমীন বলতে থাকে । দু'আর পর সবাইকে অনুমতি দেন যেন তারা নিজ নিজ ডেরায় চলে যায় এবং তিনি নিজেও নিজের ডেরায় গিয়ে ওঠেন । জুম'আর দিনে মওলবী আহমদ উল্লাহ্ সাহেব মীরাঠী খুতবাহ্ দেন এবং সৈয়দ সাহেব ইমামতি করেন। সালাত সম্পন্ন হবার পর তিনি ওয়াজ করেন এবং বলেন”_-“ভাইয়েরা আমার! আল্লাহ্ তাণআলা তাঁর অপার করুণা ও অনুগ্রহে তোমাদের অল্পসংখ্যক লোককে বিরাট বিরাট সৈন্যবাহি- নীর উপর জয়যুক্ত ও সাফল্যমপ্ডিত করেছেন এবং তোমাদের ধারণাও গেছে বেড়ে যে, আমরা লড়াইয়ে জিতেছি। এরূপ ধারণার ভিত্তিতে অহংকারী ও গবিত হয়ো না। আল্লাহকে ভয় করো, তওবাহ্ ও ইস্তেগফার করো। সকল গর্ব ও অহংকার সব কিছুর মালিক সেই মহান সত্তা আল্লাহ্ জাল্লা শানুহর জন্যই সংরক্ষিত।” শী কানূন ও মনগড়া পথা-পদ্ধতি সে যুগে মুসলমানদের সমাজ জীবনকে (বিশেষ করে আরব বহির্ভত দেশগুলোতে যেগুলো ইসলামের কেন্দ্রভুমি থেকে বহু দূরে অবস্থিত ছিলো) জাহিলী ও অন্ধ যুগের বহু আচার-অভ্যাস, স্থানীয় প্রথা -পদ্ধতি এবং নিজে- দের মনগড়া আইন-কানুন আঙ্টেপৃষ্ঠে বেধে ফেলেছিলো। মুসলমানেরা বহু কাল থেকেই এতে এমনভাবেই লিপ্ত ও জড়িত হয়ে গিয়েছিলো- যেভাবে একজন ঈমানদার মুসলিম শরী“আতে ইলাহী, ধর্মের স্পষ্ট বিধানাবলী এবং ইসলামী শরী‘আতের ফরয ও ওয়াজিব বিষয়গুলোতে কার্যকর ভাবে লিপ্ত থাকে । এসব জাহেলী অভ্যাস ও প্রথাপদ্ধতি তখা রসম-রেও- ১৯৬ ইমান যথন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।