ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমেই মুছে দিতে পারতাম। অবশ্য এর ভেতরও আল্লাহ্‌র কোন মঙ্গল নিশ্চয়ই নিহিত রয়েছে। এরপর তিনি চিঠির লেফাফা গুছিয়ে মওলানা মুহাম্মদ ইসমাঈলকে সোর্গদ করে বলেন,”_এটা খুবই হেফাজতের সঙ্গে রাখবেন। এটা সবাইকে দেখাবেনও না-এ সম্পর্কে কাউকে কিছু বলবেনও না এবং তা এজন্য যে, সৈন্যবাহিনীতে গাযীদের অবস্থা এমনিই যে, মিথ্যা অভিযোগ ও অপবাদ শোনার পর যদি যে সব অমঙ্গলাকাস্বীদের সম্পর্কে বদদো'“আ করে তবে আশ্চর্য নয় যে দ্রুততার সাথে তাদের ক্ষতির কারণ ঘটে যাবে । আমরা মনে-প্রাণে চাই যে, যদি কখনো আল্লাহ, পাক তাদের সঙ্গে আমাদের মিলিত করেন তখনও আমরা তাদের সঙ্গে অত্যন্ত ভালো ও সদ্যবহার ছাড়া আর কিছুই করবো না। অতঃপর পুনরায় তিনি সর্দারকে লক্ষ্য করে বললেন--খান ভাই ! আপনি যে আরবাব ফয়যুল্লাহ খানের মুখ দিয়ে চল্লিশ হাজার টাকা আমাদের ব্যয় নির্বাহের জন্য দেবার ওয়াদা করেছিলেন--তার জন্য চিন্তা করবেন না। আমরা আপনাকে ক্ষমা করেছি। কেননা মহান পরওয়ারদিগারের দরবারে কোন জিনিসেরই কমতি নেই। আপনি আমাদের ভাই । আপনার নিকট থেকে কোন প্রকার জরিমানা কিংবা ক্ষতিপূরণ নেওয়া আমাদের ইচ্ছা নয়,_ একথা বলেই তিনি উঠে পড়লেন। সর্দারও নিজের বাহিনীতে ফিরে গেলে উভয় বাহিনী নিজ নিজ স্থানে এসে যায়। সুলতান মুহাম্মদ খান দরখাস্ত পেশ করে যে, সৈয়দ সাহেব পেশো- যারে একজন কাষী যেন নিযুক্ত করে দেন ধিনি পবিভ্র শরা”র বিধান মুতাবিক লোকজনের মধ্যে বিচার-নিষ্পত্তি করবেন এবং জুমআর দিনে ওয়াজ-নসীহত করবেন। আমরা তার অনুসরণ করবো-আর তার ওয়াজ-নসীহত দ্বারা লোকজনও হিদায়াতপ্রাপ্ত হবে। সৈয়দ আহমদ বেরেলভী রে) মওলবী মাজহার আলী সাহেব “আজীমাবাদীর নাম প্রস্তাব করেন এবং দশ-বারোজন গাধীও তার সঙ্গে পাঠিয়ে দেন। তিনি এদের হাত আরবাব ফয়যুল্লাহ্‌ খানের হাতে দিয়ে বললেন, তোমাদের সর্দারের খাহেশ মুতাবিক আমরা এদেরকে কাষী হিসাবে রেখে গেলাম। এরপর তিনি পারঞ্জেতারের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) পাঞ্জেতারের নিকটবতাঁ হলে তাঁর আগমনের খুশীতে শত শত নারী-পুরুষ প্রশংসামূলক চারটি কবিতা- ঈমান যখন জাগলো ১৯৫ www.almodina.com

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।