করেছিলেন--বৈশিল্ট্যের দিক দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ও চোখে পড়ার মতো বিষয় হ'ল তার সামগ্রিকতা। এর ভেতর জিহাদে আসগর যেমন ছিল-_তেমনি ছিল জিহাদ আকবর ; আল্লাহ-প্রেম যেমন ছিল, তেমনি ছিল আল্লাহুভীতি ; আল্লাহ্রই জন্য মহব্বত যেমন ছিল, তেমনি ছিল আল্লাহরই জন্য বোধ; যুহ্দ ও ‘ইবাদত যেমন ছিল, তেমনি ছিল ধর্মীয় তেজস্বিতা ও ইসলামী সন্দ্রমবোধঃ এক হাতে যেমন তলোয়ার ছিল, তেমনি অপর হাতে ছিল কুরআন; বুদ্ধি, আবেগ ও প্রেরণা যেমন ছিল, তেমনি ছিল শাণিত বুদ্ধির প্রয়োগ। এতে একদিকে যেমন ছিল মসজিদ কোণে তসবীহ্- তাহলীল ও মুনাজাত, অপরদিকে তেমনি ছিল ঘোড়ার পিঠে অব্যাহত তকবীর ধ্বনি। এ সব গুণাবলী ও চরমোৎকর্ষতা অধিকাংশ জীবনী- কারদের দৃষ্টিতে পরস্পরবিরোধী ও সংঘর্ষমুখর বলে মনে হয়েছে। প্রকৃতপক্ষে, এ সব ছিল বিশুদ্ধ ধর্মীয় জ্তান ও উপলব্ধিরই ফসল, যা সৈয়দ সাহেবের ব্যক্তিত্ব এবং সঠিক ও যথার্থ প্রশিক্ষণের মাধ্যমে মুজাহিদ বাহিনীর ভেতর পাকাপোক্ত ও বদ্ধমূল আসন গেড়েছিল এবং জীবনের সমগ্র বিভাগের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। এর অপর একটি কারণ ছিল এই যে, এই ধৰ্মীয় দল অথবা আন্দোলন ধর্মীয় প্রশিক্ষণের গুরুত্ব পূর্ণ পর্যায়গুলো মামুলীভাবে অতিক্রম করেনি এবং বিনা প্রস্তুতিতে জীবন- যুদ্ধের খোলা ময়দানে পা রাখেনি ; বরং এ ব্যাপারে অনেক চিন্তাভাবনা ও গবেষণার পরই শুধু হস্তক্ষেপ করেছিল। এজন্য সেইসব পন্থাই এখতিয়ার করেছিল---যা তাকে মনযিলে মকসৃদ পর্যন্ত নিয়ে যায়। বস্তুত এটা হ'ল একজন আত্মবিশ্বাসী ও মুজাহিদ বংশোভ্ভতের উত্তম চিত্র এবং এক- নিষ্ভতা ও আল্লাহ্র উদ্দেশ্যে নিবেদিতের বিশুদ্ধ মানদণ্ড ও চিত্তাকর্ষক নমুনা--যা প্রতিটি যুগেই কাম্য আর ইসলামী শরী“আতের উদ্দেশ্য ও লক্ষ্যও তাই। বর্তমান পুস্তক ১৩৯৩ হিজরীর শাবান মাসে (১৯৭৩ খু.) ৪ 101 ute 68) নামে “আরাফাত ঘর, দায়েরায়ে শাহ “আলামুল্লাহ্ রে) রায়- বেরেলীর পক্ষে থেকে নদওয়াতু'ল-'উলামার আরবী প্রেস কর্তৃক প্রকাশিত হয়। পুস্তকটি আরব দেশগুলোতে অতি দ্রুততার সাথে খ্যাতি ও জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়। মনে হচ্ছিল যেন সে একটি শুন্য-স্থান পূরণ করছিল এবং এর অপেক্ষা চলছিল বহুদিন থেকে । ফলে দু'হাজারের সংক্ষিপ্ত সংস্করণ মাত্র চার মাসের মধ্যে নিঃশেষ হয়ে যায়। প্রতিষ্ঠিত ও অস্ভি- ৬ ঈমান যখন জাগলো www.almodina.com
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.