ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

খুলে একটি বড় আকারের শরী“আতী হুকুমনামা দেখতে পান। তার উপর ভারতবর্ষের বহু “উলামা ও পীরযাদাদের সীল মোহরাংকিত দস্তখত ছিলো। চিঠিটির সংক্ষিপ্ত বিষয়বস্ত ছিলো এই যে, তোমাদের খান ও সর্দারমণ্ডলীকে লিখিতভাবে জানানো হচ্ছে যে, সৈয়দ আহমদ নামক এক ব্যক্তি ভারতবর্ষের কতিপয় “আলিমকে নিজের মতাবলশ্বী করে বেশ কিছু লোকজনসহ তোমাদের দেশে গেছে। সে বাহ্যত “জিহাদ ফী সাবীলিল্লাহর দাবী করে থাকে, অথচ এটা তার স্পম্টতই ধোকা ও প্রতারণা । সে আমাদের এবং তোমাদের দীন ও মযহাবের বিরোধী । তারা একটি নতুন দীন ও মযহাবের উদ্ভব ঘটিয়েছে। সে কোন ওলী ও বুযুর্গকে মানে না। সবাইকে খারাপ ও মন্দ বলে। ইংরেজরা তাকে তোমাদের দেশের হাল-হকিকত জানার জন্য পাঠি- য়েছে। তোমরা কোনক্রমেই তার ওয়াজ-নসীহতের জালে আটকা পড়বে না। আশ্চর্য নয় একদিন সে তোমাদের দেশই হয়তো ছিনিয়ে নিতে চাইবে। যেভাবেই তোমাদের পক্ষে সম্ভব হোক তোমরা তাকে ধ্বংস করে দাও আর নিজেদের দেশে স্থান দেবে না। এব্যাপারে যদি অলসতা ও গাফলতির আশ্রয় নাও তবে ভবিষ্যতে পন্তাবেঃ লঙ্জা ও অনুশোচনা ছাড়া আর কিছুই হাতে আসবে না। হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র) এ লেখা পড়ে হতবাক হয়ে যান। তিনি উক্ত সর্দারকে লক্ষ্য করে বলেন যে, ভারতবর্ষে দুনিয়াদার--“উলামা ও এক শ্রেণীর তথাকথিত সূফী পীর পূজায় লিপ্ত এবং একেই তারা নিজেদের দীন-ধর্ম ও সংবিধান বলে মনে করে। এরা হারাম-হালাল সম্পর্কে কোন ভেদরেখা মানে না আর এটাই তাদের উপজীবিকার মাধ্যম । আমাদের ওয়াজ-নসীহতের দ্বারা আল্লাহ, তা‘আলা সেখানকার লাখলাখ মানুষকে হিদা- য়াত নসীব করেছেন। তারা খাঁটি তৌহিদবাদী এবং সুন্নতের পূর্ণ অনুসারী হয়েছে। এর ফলে এ সমস্ত দুনিয়া-পুজারী “আলিম ও পীরদের শিরক ও বিদ'আতের বাজার ঠাণ্ডা হয়ে গেছে। সত্যানুসারী ও সত্যশ্রয়ীদের দৃষ্টিতে তাদের মর্যাদা খর্ব হয়েছে। যখন তারা কুলিয়ে উঠতে পারে নি তখন আমাদের উপর কল্পিত অভিযোগ ও মিথ্যা অপবাদ চাপিয়েছে এবং তা আপনার পর্যন্ত পাঠিয়েছে। কিন্তু আপনার থেকে একটা মারাত্মক ভুল হয়ে গেছে যে, এ সম্পর্কে এখন পর্যন্ত আপনি আমাদের অবহিত করেন নি। এর দ্বারা আপনি আপনার দীন-দুনিয়া উভয়টিরই ক্ষতি সাধন করেছেন। অন্যথায় এই সন্দেহ ও সংশয় আপনার মন থেকে আমরা ১৯৪ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।