ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

মওলানা ইসমা'ঈল ও আরবাব বাহরাম খানের সঙ্গে মুলাকাত করে। সৈয়দ সাহেব ও মওলানা ইসমা'ঈল বিছানায় বসে পড়েন এবং আরবাব বাহরাম খান সৈয়দ সাহেবের পেছনে দাঁড়িয়ে যান; আর ওদিকে আরবাব ফয়যুল্লাহ্‌ খান ও মুরাদ আলী সুলতান মুহাম্মদ খানের পেছনে গিয়ে দীড়ায়। রজব খান পেটি এবং সল্প খান ফেকীত যেমন ছিলো শক্তি-সামর্থ্ের অধিকারী- লম্বা তাগড়া জোয়ান-তেমনি ছিলো ক্ষিপ্রগতিসম্পন্ন অত্যন্ত চাতুর্ষের অধিকারী । মওলানা মুহাম্মদ ইসমা'ঈল আগেই তাদের বলে রেখেছিলেন যে, তোমরা দু'জন সাক্ষাতের সময় সৈয়দ সাহেবের একান্ত কাছে গিয়ে পৌছুবে। সৈয়দ সাহেব যদি তোমাদের নিষেধও করেন তবুও তা মানবে না। এরপর তারা দু'জন সৈয়দ সাহেব হাত দিয়ে নিষেধ করা সত্তেও বিশ-পঁচিশ কদম ব্যবধানে দাঁড়িয়ে পড়ে। যে ময়দানে সৈয়দ আহমদ বেরেলভী (র) বসে আলাপ করছিলেন সেখান থেকে দক্ষিণ দিকে জোয়া- রের একটি ক্ষেত ছিলো-যেখানে সুলতান মুহাম্মদ খান প্রথম থেকেই চল্লিশ-পঞ্চাশজন অস্ত্রশস্ত্র সজ্জিত সিপাহী বসিয়ে রেখেছিলো, মুজাহিদ বাহিনী তা জানতো না। আকস্মিকভাবেই তাদের একটি দল ক্ষেতের নিকট গেলে দেখতে পায় যে, কিছু সংখ্যক লোক ক্ষেতের ভেতর লুকিয়ে বসে আছে। গাষীদের এ ক্ষুদ্র দলটি তাদের পেছনে গিয়ে দাড়ায় যেন কোনরূপ দূরভিসন্ধি কিংবা ধোঁকাবাজি ও প্রতারণার উদ্দেশ্য ধরা পড়ার সঙ্গে সঙ্গেই বোঝাপড়া করে ফেলা যায়। কিন্তু আল্লাহর ফযলে এ ধরনের কোন কিছু ঘটেনি। সৈয়দ সাহেব কাবুল থেকে মায়ারের যুদ্ধ পর্যন্ত যুদ্ধের সমস্ত ঘটনা, সুলতান মুহাম্মদ খান ও তার ভাইদের বায়'আত করা, জিহাদ ও সাহ- চর্যের অঙ্গীকার ও চুক্তি, অতঃপর বারবার তা ভঙ্গ করা,_-অধিকন্তু উল্টো আক্রমণ ও কাফিরদের সঙ্গে মিলিত হবার সকল বিষয় ও অবস্থা বর্ণনা করেন এবং বলেন যে, এখনও পর্যন্ত জানতে পারলাম না তোমাদের ভাই-এর এবং তোমার বিদ্রোহের কারণটা কি? সুলতান মুহাম্মদ খান অত্যন্ত ওজরখাহী করতে শুরু করে এবং নিজের ভুল-্রান্তির কথা স্বীকার করে বলে, -আমাদের অবাধ্যতা ও বিদ্রো- হের কারণ,-এই বলে সে জড়ানো মোচড়ানো একটি কাগজ নিজের চিঠির লেফাফা থেকে বের করে সৈয়দ সাহেবের সামনে রেখে দেয়, তিনি তা ঈমান যখন জাগলো ১৯৩ ২৩. www.almodina.com

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।