পরদিন বাহিনীর গাষীরা (যুদ্ধবিজয়ী বীর) অস্ত্রসঙ্জিত অবস্থায় একত্রিত হয়ে ময়দানে হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর অপেক্ষা করতে থাকে। তিনি কিছুক্ষণ পর ওষু করত পোশাক পরিধান করেন এবং অস্ত্র-সঙ্জিত হয়ে বাসভবন থেকে বের হন। সরাইখানার মসজিদে দু'রাকাত নফল নামায আদায় করেন। হযরত বেরেলভী (র)-এর দেখাদেখি আরো বহু লোক দু’রাকাত নফল পড়েন। পর নগ্ন মাথায় দীড়িয়ে অত্যন্ত আহাজারীর সঙ্গে দো'আ করেন। উপস্থিত সমগ্র জনমণ্ডলীর উপর তখন এক ধরনের আবেগোন্মত্ত অবস্থা বিরাজ করছিলো । দুআর পর হযরত সৈযমদ আহমদ বেরেলভী রে) ঘোড়ায় আরোহণ করে রওনা হন। পেশোয়ারের বাইরে গোরস্তানের (যেখান আখুন্দ দারিও- য্াজাহ বাবার মাযার ) নিকটে কিছু দূর আগে অগ্রসর হয়ে গোরস্তানকে পেছনে রেখে দীড়িয়ে যান। সমগ্র বাহিনী কাতারবন্দী হয়। পেশোয়ারের হাজার হাজার বিশিষ্ট ব্যক্তি এ দৃশ্য দেখতে এসেছিলো । লোকজনের আধিক্যে ময়দানে মানুষ ছাড়া আর কিছুই দুষ্টিগোচর হচ্ছিলো না। সেখানেই তিনি জোহরের সালাত আদায় করেন। সুলতান মুহাম্মদ খান তার সমস্ত লোকজন সহকারে এসে হাযারখানি মৌজা পিছনে ফেলে দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর উক্ত সর্দার পনের-বিশজন লোক সহকারে সেদিকে যায় আর এদিকে অনুরূপ সংখ্যক গাষী সহকারে সৈয়দ সাহেবও অগ্রসর হন। সর্দার পূর্বেই সে ময়দানে বিছানা বিছিয়ে রেখেছিলো । তার এবং সৈয়দ সাহেবের মধ্যখানে শশসোয়াশো” কদমের ব্যবধান থাকতে সকল সঙ্গী-সাথীদের থামিয়ে দেওয়া হয়। তারা সেখানেই দীড়িয়ে থাকে। এদিকে সৈয়দ আহমদ বেরেলভী রে) ঘোড়া থেকে অবতরণ করে শুধু মওলানা মুহাম্মদ ইসমা'ঈল এবং আরবাব বাহরাম খানকে সঙ্গে নিয়ে পদব্রজে অগ্রসর হন। সে সময় শ্রদ্ধেয় মওলানার কোমরে শুধুমান্র তলোয়ার ঝোলানো ছিলো। আরবাব বাহরাম খানের কোমরে তলোয়ার ও হাতে ছিলো বাঘনখ। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-কে দেখে উক্ত সর্দারও তার সঙ্গীদের থামিয়ে দেয়। সেও সেখানে দাঁড়িয়ে থাকে। অতঃপর শুধুমান্র আরবাব ফয়যুল্লাহ্ খান ও মুরাদ আলী নামে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে আসে এবং সৈয়দ সাহেবকে সালাম জানিয়ে মিলিত হয়ে মুসাফাহা করে। অতঃপর ১৯২ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।