ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

হাফিজ সাহেব খিষির খান ও অন্যান্য সঙ্গীদের নিয়ে শহর পরিভ্রমণ করেন এবং সালাত ও জামা“আতে বাধ্যতামূলকভাবে শরীক হবার তাকীদ করেন। এর প্রভাব বেশ ভালো হয়। আরবাব ফয়যুল্লাহ্‌ খান সুলতান মুহাম্মদ খানের নিকট থেকে পুনরায় পয়গাম নিয়ে আসেন যে, মুলাকাতের জন্যে দিন নিদিষ্ট করা হোক। সৈয়দ আহমদ বেরেলভী রে) তাঁর উপদেষ্টা ও পরামর্শদাতাদের নিয়ে বসেন এবং বলেন, সর্দার সাহেব মুলাকাতের দিন চেয়ে পাঠিয়েছে। অতএব কতজন লোকসহ কোথায় ও কখন ডেকে পাঠাবো? এরপর পরা- মর্শদাতা ও উপদেম্টারন্দ সৈন্যবাহিনীর সকল অফিসার এবং সিম্মার সকল খানকে সমবেত করে পরামর্শ করেন। শেষ পর্যন্ত মওলানা মুহাম্মদ ইসমাঈলের প্রস্তাবের উপর সবাই একমত হন যে, তাকে বলে দেওয়া হোক যেন সে তার সকল অশ্বারোহী ও পদাতিক বাহিনীসহ আসে আর এদিকে আমরাও আমাদের গোটা বাহিনীসহ আসছি। এরপর উভয়েরই ইখতিয়ার থাকবে যত সংখ্যক জনমগ্ুলী তারা চাইবে আসবে এবং আমরাও যত সংখ্যক চাইবো যাবো। এতে আমাদের পক্ষ থেকে যেমন তাদের সম্পর্কে কোনরূপ সন্দেহের অবকাশ থাকবে না_ঠিক তেমনি তাদেরও কোনরূপ সন্দেহ সৃষ্টি হবে না আমাদের সম্পর্কে । প্রত্যেকেই জানবে যে, এখন যাই কিছু হোক আমাদের সামনে হবে। মুলাকাতের জন্য সুলতান মুহাম্মদ খানের পক্ষ থেকে হাযারখানির ময়দানের নাম প্রস্তাব করা হয়। একদিন পূর্বে মওলানা মুহাম্মদ ইসমাঈল ও আরবাব বাহরাম খান দুশো-আড়াই শো লোকসহ ময়দানে গমন করেন এবং বেশ ভালোভাবে ঘুরে ফিরে তার উ'ছু-নীছু সব দেখেন। আগের দিন সৈয়দ সাহেব সমগ্র বাহিনীতে বলে পাঠান যে, সকল ভাই যেন নিজেদের সাজ-সামানসহ প্রস্তুত থাকে। কাল ভোরে আমাদের সঙ্গে সুলতান মুহাম্মদ খানের সাথে মুলাকাতের উদ্দেশ্যে যেতে হবে। সিম্মার খানদেরও সংবাদ দেওয়া হয়। আরবাব জুম'আ খানকে তিনি ডেকে অত্যন্ত গুরুত্বের সাথে বলেন যে, কাল ভোরে আমরা সুলতান মুহাম্মদ খানের সঙ্গে মুলাকাত করতে যাবো। তুমি পূর্বের ন্যায়ই লোকজন নিয়ে খুবই হুশিয়ারী ও খবরদারীর সঙ্গে শহরের নিরাপত্তা ঠিক রাখবে। ১. মনজ্‌রু’স-সা‘দাহ, পৃষ্ঠা ৯১৭-১৮ । উমান যখন জাগলো ১৯১ www.almodina.com

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।