ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

সাহেব সর্দারের সঙ্গে মূলাকাত করবেন। দু'তিনটি সাক্ষাতেই তার মতিগতি বোঝা যাবে। এরপরই শুধু সৈয়দ সাহেব মলাকাত করলে ক্ষতির কোন আশংকা থাকবে না। অতএব প্রথম দফা হাজারখানি নামক স্থানে (যা ( আরবাব ফরয়যুল্লাহ খানের গ্রাম এবং পেশোয়ার থেকে এক মাইল কিংবা তার থেকে কিছু দক্ষিণ দিকে অবস্থিত) মওলানা মুহাম্মদ ইসমাঈল চলিশ-পঞ্চাশ জন সঙ্গী-সাথীসহ গমন করেন এবং অনুরূপসংখ্যক লোকজন সমভিব্যাহারে পেশোয়ারের সর্দারমণ্ডলী এসে উপস্থিত হয়। উভয় পক্ষই ছিলো অত্যন্ত সতর্ক। সুলতান মুহাম্মদ খান সম্পর্কে জনশ্নতি ছিলো যে, তার নিয়ত খারাপ, --সে ধোঁকাবাজি করছে। সে এই সাক্ষাতে মওলানা ইসমা“ঈলের সামনে তওবাহ করে এবং মওলানাও সৈয়দ সাহেবের নায়েব (সহকারী) হিসাবে তার থেকে বায়'আত নেন। দ্বিতীয় বারেও উক্ত স্থানেই মুলাকাত হয়। সুলতান মুহাম্মদ খান এবার সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর সঙ্গে সাক্ষাতের অভিপ্রায় ব্যক্ত করে এবং সৈয়দ সাহেব তা অনুমোদন করেন। পেশোয়ারে সৈয়দ সাহেব এবং মুজাহিদ বাহিনীর তিনটি জুমআ পড়বার সুযোগ ঘটে। মওলবী মাজহার আলী “আজীমাবাদী জিহাদ বিষয়ক বজ্ততা করেন। তিনি লোকদেরকে ফারসী এবং উদ উভয় ভাষাতেই বোঝা- তেন। তাঁর ওয়াজের প্রভাব এতই মর্মস্পর্শী হতো যে, অধিকাংশ লোকই জার জার হয়ে কাদতো। হাফিজ “আবদুল লতীফ সাহেব বলেন, __আল্লাহ্‌ তাআলা হযরত বেরে- লভী রে)-কে এদেশে বিজয়ীর মহিমা দান করেছেন। সুতরাং শহর এবং শহরের পার্খবতী এলাকার জন্য মসলা-মাসায়েল সম্পর্কে জিক্তাসাবাদ এবং “আমরু বি'ল-মা“রূফ ও নাহী “আনি'ল-মুনকার' তথা সৎকার্যে আদেশ ও অসকার্য থেকে নিষেধ অত্যন্ত জরুরী। সৈয়দ আহমদ বেরেলভী (র) তাকে বললেন যে, আপনি ও খিযির খান কান্দাহারী নিজস্ব সঙ্গী-সাথী সমভিব্যাহারে শহরের সমস্ত মসজিদ পরিভ্রমণ করুন এবং সালাত আদায়ের জন্য জনগণকে তাকীদ করুন। যাকেই সালাত পরিত্যাগ করতে দেখবেন তাকেই শাস্তি ও সতর্ক করে দেবার অনুমতি দেওয়া হলো। অন্যায় ও দুক্ষৃতিকারীরা আপনার ভয়ে ও জিজ্ঞাসাবাদের কারণে সন্ত্রস্ত হয়ে আত্ম- গোপন করবে। ১৯০ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।