ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

পেশোয়ার প্রত্যর্পণ সুলতান মুহাম্মদ খান হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর সঙ্গে মিলিত হবার আগ্রহ প্রকাশ করে। এতে সৈন্যবাহিনীর বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিবর্গ এই অভিমত ব্যক্ত করেন যে, প্রথমে মওলানা মুহাম্মদ ইসমা'ঈল পরিচয় দিয়েছিলেন তার উপর সমালোচনার উলংগ খড়গ নিক্ষেপ করা এত সহজ নয়। এ সিদ্ধান্তের ক্ষেত্রে কল্পনা-প্রবণতার চাইতে তাকে অধিক বাস্তববাদী মানুষ হিসাবে দৃষ্টিগোচর হয়। যদি তিনি বিপরীত পদক্ষেপ গ্রহণ করতেন অর্থাৎ পেশোয়ারকে নিজ অধিকারে রাখতেন অথবা নিজের ঘনিষ্ঠ ও অনুগত কাউকে এর শাসনভার অর্পণ করতেন তবু পরিণতি এর চেয়ে ভিন্নতর কিছুই হতো না এবং এটাই শেষাবধি সামনে গিয়ে ধরা দিত। কয়েকজন নির্ভরযোগ্য বর্ণনাকারী__-যারা আফগান (পাঠান )-এর উপজাতীয় বৈশিষ্ট্য সম্পর্কে গভীরভাবে অবহিত এবং সে যুগের পরিবর্তন ও ঘটনাবলী সম্পর্কে খুবই ভালো রকম অবগত এবং যারা একটা দীর্ঘ সময় আফগানিস্তানে অতি- বাইত করেছেন-_তারা আমার নিকট বর্ণণা করেছেন যে, সৈয়দ সাহেবের এই পরিকল্পনা অথবা ফয়সালা প্ররুতপক্ষে অত্যন্ত দুরদর্শিতার উপর প্রতিষ্ঠিত ছিলো । আর এটা এজন্য যে, পায়েন্দা খানের বংশধর যারা আফগানিস্তান এবং সীমান্তের শাসন ক্ষ মতায় প্রতিষ্ঠিত ছিলো,_-যাদের ভেতর প্রচণ্ড উপজাতীয় রক্তের টান লক্ষ্য করা যায়__-তারা কোন অবস্থাতেই সুলতান মুহাম্মদ খান ব্যতীত (শাসকগোষ্ঠির ভেতরকার বয়ঃজ্যে্ঠ ভ্রাতা, নেতা এবং দীর্ঘদিন যাবত পেশোয়ারের শাসনকর্তাও বটেন) অনা কোন ব্যক্তিকে শাসক হিসাবে মেনে নিতে রাজী হতো না। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)ও এ বাস্তবতাকে মেনে নিয়েছিলেন এবং বিশুদ্ধচিত্ততা, নিঃস্বার্থপরতা, ক্ষমতা ও পদের প্রতি নির্লিপ্ততার সাথে সাথে বাস্তব রাজনোতক প্রক্তার শুরুতেই তিনি এরূপ জটিল ও নাষুক অবস্থায় উত্তম থেকে উত্তমতরো সম্ভাব্য রাস্তা অবলম্বন করেছিলেন। এমনিতেই গায়েবের “ইলম তো একমান্র আল্লাহর এবং একজন মুজতাহিদ-এর অভিমতের ভেতর শুদ্ধ-অশুদ্ধ উভয়টার সন্তাবনা বিদ্যমান। আমার মতে প্রখ্যাত মিসরীয় লেখক ও পর্যালোচক “আব্বাস মাহম্দ আল-'আক্কাদ হযরত “আলী €কে)-এর দৃষ্টিভঙ্গীর উপর আলোকপাত করতে গিয়ে যা কিছু লিখেছেন এক্ষেত্রেও তা প্রযোজ্য হবে । তিনি বলেছেন £ “নিজস্ব বৃদ্ধিবৃত্তিতে অবস্থার সকল দিক ও খুটিনাটি বিষয় সামনে রেখে--তদুপরি বিভিন্ন পরিণতি ও ফলাফল মেনে নেয়ার পর যে কথা সামনে আসে তা এই যে, হযরত ‘আলী (ক)-কে যে সিদ্ধান্ত নিতে হয়েছিলো তাছাড়া অপর কোন রাস্তাই সুরক্ষিত ও নিরাপদ ছিলো না--বরং তার সাফল্যের সম্ভাবনা ছিলো সুদূরপরাহত এবং বিপদের আশংকা ছিলো অনেক বেশী ।” তিনি অন্য জায়গায় বলেন,---“সে যুগের কিংবা তার পরবর্তী যুগের সমালোচকের মনে কি কখনো এ ধারণা সৃষ্টি হয়েছে যে, তারা নিজের কাছেই জিজ্ঞাসা করেন, হযরত “আলী (রো) সে সময় যা করেছিলেন, এছাড়াও তার পক্ষে অন্য কিছু করা কি সম্ভব ছিলো ?” €'আবকণরিয়াত “আলী ইবন আবী তালিব ) ঈমান যখন জাগলো ১৮৯ www.almodina.com

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।