ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আমরা আরামে, নিশ্চিন্তে ও নিরুপদ্রবে দিন গুজরান করবো । কিন্তু বর্তমানে এ খবর অত্যন্ত মশহুর হয়ে পড়েছে যে, আপনি হুকুমত পূনরায় তাদেরকেই সোপর্দ করতে যাচ্ছেন। এ কারণে সমস্ত শেঠ নিজেদের পক্ষ থেকে আমাকে তাদের প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন,-যেভাবে সৈয়দ বাদশাহ্‌ এখানে থাকতে রাষী হন--সেভাবেই তাঁকে রাষী করতে এবং এখান থেকে যেতে না দিতে। “অতএব আপনার পবিত্র খিদমতে আমাদের আরধ এই যে, কি জন্য আপনি এদেশ সুলতান মুহাম্মদ খানকে দিয়ে দিচ্ছেন? যদি এর কারণ এই হয় যে, আপনার কাছে সৈন্যবাহিনী প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম,--এজন্য আরও সৈন্যবাহিনী দরকার,---দরকার গোটা ব্যবস্থাপনা পরিচালনা করবার জন্য অঢেল অর্থ-সম্পদের, তাহলে আপনি তার জন্য চিন্তা করবেন না। আপনার বলতে মাত্ৰ দেরী,_আর আমি তো আপনার খিদমতেই উপস্থিত আছি,-যে পরিমাণ অর্থের কথা আপনি বলবেন- ঘন্টা দু'য়েকের ভেতর এ জায়গা'তেই টাকা-কড়ির স্তূপীরুত রাশি বানিয়ে ফেলবো । আর এদিকে নওকর-লশকর রাখতে আপনি শুরু করে দিন,--যত সংখ্যক প্রয়োজন নওকর রাখুন। আর এর বাইরে অন্যবিধ কোন কারণ থাকলে তা একমান্র আপনিই জানেন।” সৈয়দ সাহেব তার এসব কথা শোনার পর তাকে অনেক শাবাশ দিলেন এবং বললেন,---“তুমি অত্যন্ত যোগ্য এবং দেশ ও দশের একজন কল্যাণকামী ব্যক্তি । তোমার পক্ষে যা করার ছিলো তা করার ব্যাপারে তুমি কোন ত কিংবা শৈখিল্যের অবকাশ রাখো নি। একাজের জন্য তোমার প্রতি আমি অত্যন্ত খুশী।” তিনি আরও বললেন,---“শেঠজী ! তুমি একথা অত্যন্ত সুন্দর বলেছো। যে শাসক রাজত্ব করার অভিপ্রায় পোষণ করে তুমি তার কাজ করেছো । কিন্তু আমিতেমন কোন শাসক নই। আমি আমার মহান শ্রষ্টার তাবেদার গোলাম মাত্র। যা কিছুই আমরা করে থাকি না কেন তারই মজি মাফিক করে থাকি । এ ব্যাপারে কার কতটুকু লাভ হলো কিংবা কার কতটুকু ক্ষতি হলো আমরা তা দেখি না। আমার মহান প্রভুর নির্দেশ যে, কোন ব্যক্তি যতই অপরাধী হোক না কেন -যখন সে তার অন্যায়-অপরাধ থেকে তওবাহ্‌ করবে, নিজের ভুলবু.টি স্বীকার করবে তখন তার ভুলজ্রুটি ও অন্যায় মাফ করা উচিত এবং এক্ষেত্রে তার ওজর-আপত্তি কবুল করা বাধ্যতামূলক। যদি সে দাগাবাজী ও প্রতারণা- মূলকভাবে তওবাহ করে তবে সে ব্যাপারে আমাদের কিছুই করবার নেই * এ ব্যাপার সেই জানে আর আল্লাহ্‌ পাকই জানেন। তার ধন-সম্পদ ও ঈমান যখন জাগলো ১৮৭ www.almodina.com

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।