হয়,_কিন্তু তা আমাদের মঞ্জুর নয় এবং তা এজন্যে যে, আমাদের আল্লাহ্পাকের রিযামন্দী দরকার যাতে তিনি রাষী হবেন। তিনি রাষী হন এমন কাজই আমরা করবো আর এতে যদি সমগ্র দুনিয়াই নাখোশ হয় তবুও কুছ পরোয়া নেই। যদি একই স্থানে সাতটি দেশের ধন-দৌলত ও রাজত্ব রাব্ব'ল-“আলামীনের রিযামন্দীর বিরুদ্ধে পাওয়া যায় তবে সে ধন-দৌলত ও রাজত্বের কোনই মূল্য নেই। পক্ষান্তরে অন্য এক জায়গায় যদি আল্লাহ্ তা'আলার রিযামন্দী মাফিক সাতটি দেশের ধন-দৌলত ও রাজত্ব চলেও যায় তবুও তার রিযামন্দীই সব কিছু। “এসব আলাপ-আলোচনার সংক্ষিপ্তসার এটাই যে, সুলতান মুহাম্মদ খান নিজের ভুল-জ্ুটি ও অন্যায়-অপরাধের জন্য লঙ্জিত ও অনুতপ্ত হয়েছে এবং শরী“আতের সমস্ত হকুম-আহকাম সে কবুল করে নিয়েছে। সে বলেছে যে, এখন থেকে পুনরায় বিদ্রোহ, দৃষ্ট-বুদ্ধিজনিত কার্যকলাপ এবং আল্লাহ্ তাআলা ও তার রসূল (স)-এর ইচ্ছার খেলাফ ও পরিপন্থী কোন কাজ করবে না,---তার অন্যায় ও অপরাধ আল্লাহ্র ওয়াস্তে মাফ করা হোক। যদি একথা মুনাফিকী ও দাগাবাজীস্বরূপ বলে থাকে তবে তা সেই জানে আর জানে তার আল্লাহ্ । শরী‘আতের হুকুম তো প্রকাশ্য স্বীকৃতির উপর, কারোর অন্তর-মানসে বিরাজিত অবস্থার উপর নয়। অন্তরের খবর তো একমাত্র আল্লাহই জানেন। আমরা তো তার সাথে সেরূপ ব্যবহারই করবো যা প্রকাশ্যে শরী“আতের হুকুম, চাই কি এতে কেউ রাযী হোক অথবা নারাধ, এটা কেউ মানুক আর নাই মানুক। এখন আমাদের কেউ যদি তার ওজর-আপত্তি নাই মানে তবে এর উপর আমাদের নিকট কি আর কোন দলীল প্রমাণ আছে £ যদি কোন দীনদার আল্লাহ্-পরস্ত “আলিম কোন শরয়ী দলীল দ্বারা আমাকে বুঝিয়ে দেয় যে, আমি ভুলের উপর আছি তবে তা আমি মেনে নেবো । এছাড়া অন্য কোন কিছুই আমি কখনো মানব না। কেননা আমরা তো একমান্ত্র আল্লাহ্ এবং তাঁর রসূল সে")-এরই তাবেদার--আর কারো তাবেদার নই । যে মুহ্তে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এই বক্তব্য পেশ করেছিলেন আশ্চর্যজনকভাবে সে সময় আল্লাহ্ আ“আলার রহমত নাযিল হচ্ছিলো। কাঁদতে কাদতে আরবা বাহরাম খান এবং জুম“আ খানের হিচকি আরম্ভ হয়েছিলো। তারা ছিলো নিশ্চুপ,_ছিলো বেহশ ও আত্মভোলা অবস্থায়। তিনি (সৈয়দ সাহেব) চুপ করবার পর আরবাব বাহরাম খান আরয করলো-আপনি যা কিছুই বলছেন তা অত্যন্ত সত্য এবং সঠিক । আল্লাহ, তা'আলা ও তাঁর রসূল সে-)-এর রিযামন্দীর বিষয় সম্পর্কে আপনিই ঈমান যখন জাগলো ১৮৪ www.almodina.com
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।