ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তার বিরোধীও হয়। মুসলমানী, দীনদারী ও আল্লাহ্‌-পরস্ভী এরই নাম, তা না হলে এটাই প্ররুতি-পুজা এবং দুনিগ্নাদারী। “যে সব কান্দাহারী ভাই অভিযোগ করছে যে, তাদের একজন ভাইকে তারা শহীদ করেছে,--এটা তো অভিযোগের বিষয় নয় বরং তা শুকরিয়া পাবার যোগ্য । কেননা সে সব ভাই পরম আরাধ্যের নিকট পৌছে গেছে। তারা সেই উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্যই এ সব তকলীফ ও মুসীবত সহ্য করে এত দুর-দরাজ পথ অতিক্রম করে ‘জিহাদ ফী সাবীলিল্লাহ্‌’র জন্য এসেছিলো যে, তারা আল্লাহ রাব্বু'ল-“আলামীনের রাস্তায় নিজের জীবন ব্যয় করবে। অতএব তারা তাই করেছে আর জিহাদের গোটা কায়-কারবারটাই তো শুধু রাব্বু'ল-‘আলামীনের রিযামন্দীর---প্রবৃত্তি পূজা ও পক্ষপাতিত্বের নয়, যেমন দুনিগ়াদার ও বস্তগত স্বার্থবাদীরা করে থাকে । “আর যে সব শহরবাসী এটা ভয় করছে যে, আমরা সৈয়দ সাহেবের আগমনে আনন্দোৎসব করেছিলাম- এজন্যে তারা আমাদের ধ্বংস করে দেবে---সেটা তাদের অক্ততা, মুর্খতা ও অবুঝ মনের ফসল। তারা এটা জানে না যে, যদি প্রজারন্দকে ধ্বংস ও বরবাদই করা হয় তবে তাদের কার শাসক ও রঈস বলা হবে£ প্রজাকুল সাধারণত দুর্বল ও অসহায় হয়ে থাকে, যারাই তাদের উপর বিজয়ী হয় তারা তাদেরই বাধ্য ও অনুগত হয়ে যায়-আর যারা অনুগত হবে না তারা থাকবেই বা কোথায় £ প্রজাকুলকে কেউই নম্ট ও বরবাদ করতে চায় না--তা তাদের শাসকই হোক কিংবা দুশমন অথবা শক্তিশালী অপর কোন প্রতিপক্ষ £ বরং উভয়ই এদের কারণেই আরাম ও প্রশান্তি পেয়ে থাকে এবং তাদের প্রজাদের কারণেই তারা সর্দার কথিত হয়ে থাকে । প্রজাকুল ফলবান বাগানের ন্যায় ঃ মালিক কিংবা অ-মালিক সবাই বাগানের ফল থেকে ফায়দা হাসিল করে,-কেউই ফলবান ব্বক্ষ ধ্বংস করেনা। আর যে বাগান কেটে ফেলবে -সে বাগবান হিসাবে কিভাবে কথিত হবে আর এতে ফায়দাই বা কিঃ অতএব খান ভাই! তুমি তাদের সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দেবে যে, আল্লাহ্‌র ফযলে কেউই তোমাদের ধ্বংস ও অনিষ্ট করবে না। “যারা বলছে,_-যদি প্রয়োজন হয় তবে শহরের ব্যবস্থাপনা এবং সৈন্য- বাহিনীর খরচ ও ব্যয় নির্বাহের জন্য আমরা দু'্চার লাখ টাকার বন্দোবস্ত করে দেবো-তবুও এখানকার হুক্মত যেন দুররানীদের হাতে তুলে না দেওয়া ১৮৪ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।