আমিও আপনার এক নগণ্য খাদিম আর এখানকারই বাসিন্দা। এখানকার রাস্তাঘাট ও প্রথা-পদ্ধতি সম্পর্কে ভালোভাবেই অবগত আছি। প্রজা সাধারণও আমার প্রতি সন্তুষ্ট । যদি এ রাজত্ব আপনি আমাকে সোপর্দ করে বিদায় নিয়েও যান তবে আমিই দুররানীদের সঙ্গে বোঝাপড়া করবো । এখন আপনি আমাকে যা বলবেন আমি তাদেরকে সে জবাবই দেবো।” আরবাব বাহরাম খানের সব কথাবার্তা শোনার পর অনেকক্ষণ নিশ্চুপ থেকে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) বললেন, -“আল্লাহ্ তোমাকে পুরস্কৃত করুন! তুমি অনেকখানি করেছো যে, সমস্ত লোকের হাল-হকিকত ও মন-মানসিকতা সম্পর্কে আমাকে অবহিত করেছো । সৈন্যবাহিনীর যে সমস্ত ভাই এবং শহরের যে সমস্ত নাগরিক দুররানীদের গাদ্দারী ও টাল- বাহানার বর্ণনা দিয়েছে তারা সত্য কথাই বলেছে। আমার পরওয়ারদিগার আমার সামনে তাদের যে হাল-হকিকতের প্রকাশ ঘটিয়েছেন---তা যদি সে সমস্ত ভাই জানতে পারতো তবে আল্লাহই জানেন তারা কি করতো । কিন্তু তোমরা সবাই খুব ভালো জানো যে, আমরা ভারতবর্ষ থেকে ঘর-বা'ড়ী পরিত্যাগ করে এবং আত্মীয়-বান্ধাবদের থেকে মুখ ফিরিয়ে শুধুমান্ত্র এজন্যেই এসেছি যে, তারা সেই কাজ করবে যার ভেতর আল্লাহ্ রাবু'ল-“আলামীনের রিযামন্দী ও সন্তম্টি লাভ হবে। সৃষ্টির খুশী-অখুশীর সঙ্গে আমাদের কোনরূপ সম্পর্ক নেই। খুশী হলেই বা তারা আমাকে কি বানিয়ে দেবে আর অখুশী হলেই বা তারা আমার কি ক্ষতি করবেঃ নাদান-মৃর্খেরা মনে করে যে, এরা রাজত্ব করবার জন্য এবং দুনিয়া লাভের জন্য এখানে এসেছে। এটা তাদের ভুল ধারণা, এখনও তারা দীন ইসলাম সম্পর্কে অবহিত নয়। “আর সিম্মার যে সমস্ত খান ভাই তাদের জুলুম ও বাড়াবাড়ি সম্পর্কে অভিযোগ করেছে, নিজেদের বেইযযতি ও ঘর-বাড়ী বিরান হওয়ার কাহিনী বর্ণনা করছে-এসবই সত্য। সে সব এভাবে ধরে নাও যে, চিরদিনই কাফির, আল্লাহদ্রোহী এবং মুনাফিকেরা মুসলমানদের উপর বিভিন্ন ধরনের বাড়াবাড়ি ও চক্রান্ত করে আসছে। কিন্ত যে মুহূর্তে আল্লাহ্র রিযামন্দীর কাজ মুকাবিলায় এসে যায় ঠিক সে মুহ্র্তেই সকলে হিংসা-বিদ্বেষ ও পারস্পরিক শল্লুতাকে নিজের দেহ-মন থেকে দূর করে দেয়,-তা মুখেও আনে না এবং তাদের সাথে সেরকম ব্যবহারই করে যার ভেতর আল্লাহ্ তা'আলার সম্ভ্টি নিহিত তার নির্দেশ মান্য করা হবে যদিও নিজ প্ররত্তি এবং যুগের গতিধারা ঈমান যখন জাগলো ১৮৩ www.almodina.com
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।