ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এশার সালাত আদায়ের পর আরবাব বাহরাম খান আপন ভ্রাতা আরবাব জুম“আ খানসহ সৈয়দ সাহেবের খেদমতে গিয়ে উপস্থিত হন এবং বলেন, হযরত ! কিছু কথা আপনার একান্ত সামিধ্যে আমরা আরষ করতে চাই। একথা শোনামান্রই সেখানে উপস্থিত লোকজন উঠে চলে যায়। আরবাব বাহরাম খান শহরবাসীদের পক্ষ থেকে যে সমস্ত প্রতিনিধি এসেছিলো তাদের বক্তব্য হুবহু পেশ করলেন,-তাদের উদ্বেগ ও উৎকণ্ঠা ব্যস্ত করলেন এবং বললেন, “শহরবাসী বলছে যে,_দুররানীরা যখন নতুন ভাবে এ শহরের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণভার ফিরে পাবে তখন আমাদের উপর নবতর উপায়ে জুলুম-নির্ধাতন শুরু করবে। এ জন্যেই তা করবে যে, যারা সৈয়দ বাদশাহর আগমনে আনন্দে উৎফুল্ল হয়ে উৎসব প্রকাশ করেছিলো তারা এর প্রতিটি বিন্দ্‌ সম্পকে খবর পেয়েছে। তারা আপনার চলে যাবার পরক্ষণেই আমাদের উপর গায়ের ঝাল ঝাড়বে। আমাদের ধ্বংস ও উচ্ছে- দের ব্যাপারে চেষ্টার কোন ভ্ু.টিই তারা করবে না। শহরবাসীদের কেউই এতে রাষী নয় যে, সৈয়দ বাদশাহ. পেশোয়ার তাদের সোপর্দ করে এখান থেকে প্রত্যাবর্তন করবেন। যদি সৈয়দ বাদশাহ্র সৈন্যবাহিনীর খরচ এবং এখানকার ব্যয় নির্বাহের জন্য দু'চার লাখ টাকারও দরকার হয় তবে আমরা তারও ব্যবস্থা করতে রাষী আছি। এ ছাড়াও আর যা কিছু বলবেন তাতে বিন্দু মাত্ৰও আমাদের আপত্তি থাকবে না। “শহরবাসী ছাড়া ফতেহ খান পাঞ্জেতারী এবং ইসমা“ঈল খান ব্যতিরেকেও সিম্মার সকল নেতৃস্থানীয় খান এবং সৈন্যবাহিনীর অমুক অমুক কান্দাহারীও আমার কাছে এসেছিলো। তারাও দুররানীদের অবিশ্বস্ততা, ওয়াদাভঙ্গ এবং নিজেদের ধ্বংস, ঘরবাড়ী বিরান তদুপরি নানা রূপ বেইযযতির কথা খোলা-- খুলি বলেছে । এও বলেছে যে, তারা কিছুতেই এতে রাখী নয় যে, সৈয়দ বাদশাহ, তাদের সাথে সন্ধি-সমঝোতা স্থাপন করবেন এবং পেশোয়ার তাদের হাতে উঠিয়ে দেবেন। তারা সবাই আমাকে বলেছে যেন আমি তাদের পক্ষ থেকে উকীল স্বরূপ সকল কথাই সৈয়দ বাদশাহর দরবারে গোচরীভূত করি। আমি তাদের নিকট স্বীকার করেছিলাম,-তাদের পক্ষ থেকে আমি নিশ্চয়ই তা পেশ করবো। “তাদের সবার কথা মনে রেখে আমার নগণ্য অভিমত এই যে, যদি পেশোয়ার আপনি কাউকে দিতে মনস্থই করেন তবে তা আমাকেই দিন। ৯৮২ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।