ফেলেছেন। আমাদের অত্যন্ত খুশী ও আনন্দ লেগেছিলো যে, সৈয়দ বাদশাহ্ আমাদের রাস্ট্র পরিচালক হয়েছেন, আল্লাহ তা'আলা আমাদের সে সমস্ত জালিমদের থেকে নাজাত দিয়েছেনঃ এখন থেকে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। কিন্ত নতুন এ সংবাদে আমাদের মনে খটকা সৃষ্টি হয়েছে যে, পুনরায় আমাদের তাদেরই ধারালো ও হিংস্র নখরের শিকার হচ্ছি এবং এখন আগের তুলনায় আমাদের উপর বেশী করে নির্যাতন চালাবে, করবে ভ্বালাতন। তাদের সম্পর্কে আমরা খুব বেশী করেই জানি। তাদের আনুগত্যে ও নিয়ন্ত্র- পাধীনে আমরা এক পুরুষ বসবাস করছি। আপাত এই মিলমিলাপের অন্তরালে শুধুই ফেরেব আর ধোকাবাজি। আমাদের এটাই দাবী যে, আপনি আমাদেরকে সৈয়দ বাদশাহর নিকট নিয়ে চলুন। তাদের এবপ্িধ বক্তব্য শোনার পর মওলানা বললেন,__-আমরা সবাই জানি-তারা এমনই যা তোমরা বলছো। এ ব্যাপারে সৈয়দ সাহেবের নিকট আমরা কিছুই বলতে পারবো না। তোমাদের যা কিছু বলার আরবাব বাহরাম খানের নিকট গিয়ে বলো। তিনি তোমাদেরকে সৈয়দ সাহেবের নিকট নিয়ে যাবেন এবং তোমাদের পক্ষে যা কিছু ভালো বুঝবেন তাও তিনি বলবেন। কেননা তিনি তোমাদেরই দেশের লোক আর তোমাদের এবং দুররানীদের সম্পর্কে তিনি ভালো ওয়াকিফহালও আছেন। তারা এ প্রস্তাব পসন্দ করলো এবং আরবাব বাহরাম খানের নিকটে গিয়ে উপস্থিত হলো। তিনি তাদের সমাদরের সাথে গ্রহণ করলেন এবং সান্ত্বনা প্রদান করলেন। তিনি তাদের বললেন যে, তোমরা গিয়ে নিজেদের কায়-কারবার করোগে, সন্ধ্যায় আসবেঃ সে সময় আমি সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর নিকট নিয়ে যাবো এবং তোমাদের পক্ষ হয়ে প্রয়োজনীয় ওকালতীও করবো । কিছু বিলম্বের পর সৈন্যবাহিনীর বিশিষ্ট কান্দাহারী এবং সিম্মার বড় বড় খান নেতুরুন্দ আরবাব বাহরাম খানের নিকট এসে উপস্থিত হয়। তারা নিজেদের উদ্বেগ-উৎকণ্ঠা ও বিপদের কথা ব্যক্ত করে এবং দুররানীদের জুলুম-নির্যাতন ও বাড়াবাড়ির বিষয়ে বর্ণনা করে। সঙ্গে সঙ্গে এ খাহেশও ব্যক্ত করে যেন তাদের সকল বক্তব্য ও দরখাস্ত সৈয়দ সাহেবের খেদমতে পেশ করা হয়। আরবাব বাহরাম খান তাদের সান্তনা দেন যে, তিনি সৈয়দ সাহেবের খিদমতে তাদের মুখপান্ত্র হিসেবে পূর্ণ প্রতিনিধিত্ব করবেন। ঈমান যখন জাগলো ১৮ www.almodina.com
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।