ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

দ্বারা বিদ্রোহাত্মক ও নাফরমানীমূলক কোন কাজ ভবিষ্যতে আর সংঘটিত হবে না। বিদ্রোহী ও কাফিরদের বন্ধুত্ব ও সকল প্রকার সহযোগিতা থেকে আমরা তওবাহ, করলাম। আল্লাহ্‌ এবং আল্লাহ্‌র রসূল (স')-এর সব নির্দেশ আমার চোখের মণি। এ মুহ্র্ত থেকে যে জায়গায়ই জিহাদ ফী সাবীলিল্লাহ্‌র উদ্দেশ্যে সৈয়দ বাদশাহ আমাদের স্মরণ করবেন, সে মুহ্র্তেই এবং সেখানেই আমরা বিনা আপত্তিতে নিজেদের জান-মাল দিয়ে_- সৈন্যবাহিনীসহ হাযির হবো। এখন আমরা এটাই চাই যে, সৈয়দ বাদশাহর খিদমতে হাধির হয়ে ইমামতের বায়'আত নবায়ন করবো এবং শরী“আত নিষিদ্ধ সকল কার্যাবলী থেকে পরিক্ষারদূপে তওবাহ করবো, সাথে সাথে সৈয়দ বাদশাহর দেশ সিম্মা থেকে এখান অবধি তশরীফ রাখতে যাকিছু খরচ হয়েছে, জানি না তা কি পরিমাণ হবে, তা যাই হোক চল্লিশ হাজার টাকা আমরা নষরানাস্বরূপ প্রদান করবো। এর ভেতর বিশ হাজার এই মুহ্র্তে যখন সৈয়দ বাদশাহ নিজের হাতে আমাদের অধিষ্ঠিত করে অগ্রসর হবেন এবং দশ হাজার টাকা- যখন সৈয়দ বাদশাহ্‌ হশৃত নগর পৌছুবেন_ সেখানে বালাহিসার দুর্গ থেকে পাবেন এবং বকেয়া দশ হাজার পাবেন তিনি যখন পাঞ্জেতারে পৌছুবেন। সৈয়দ বাদশাহ্‌ বললেন, খান ভাই ! আমরা তো এটাই চাই যে, সে মুসল- মানদের এঁক্য ও সংহতিতে শরীক হোক এবং কাফিরদের মুকাবিলা করুক। আমরা কারো রাজ্য ছিনিয়ে নিতে যেমন আসি নাই,_তেমনি আসি নাই কারো দেশ ছিনিয়ে নিতে । এটা তো সেসব দুনিয়াদার লোকের কাজ যারা দুনিয়ার বুকে রাজত্ব করবার জন্যই আকাঙ্ক্ষা পোষণ করে । আমরা শুধু “জিহাদ ফী সাবীলিল্লাহ্‌র নিয়ত রাখি,__নিয়ত রাখি কাফিরদের অবনমিত করতে যাতে ইসলামের তরক্কী হয়। যদি সে সত্যিকার মন-মানসিকতা নিয়ে এই প্রতিশ্রতিতে অটল ও অনড় থাকে তবে আমরাও ইনশাআল্লাহ্‌ এ থেকে বাইরে যাবো না। ক্রমে ক্রমে এ খবর সমগ্র পেশোয়ারে ছড়িয়ে পড়ে। এতে সেখানকার মুসলমান ও হিন্দু সাধারণ ঘাবড়ে যায় এবং তাদের ভেতরকার কিছু নেতৃ- স্থানীয় ব্যক্তি মওলানা মুহাম্মদ ইসমা'ঈল রে)-এর নিকট এসে উপস্থিত হয়ে আরযষ পেশ করে যে, সারা শহরে সাধারণভাবে মশহর হয়ে গেছে যে, সৈয়দ বাদশাহ, পেশোয়ারকে দুররানীদের সোপর্দ করতে ইচ্ছা পোষণ করে ১৮০ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।