ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ও সহযোগিতার্থে এসেছিলো । তারা নিজের কুট ষড়যন্ত্র ও দাগাবাজী দ্বারা আমাদের যুদ্ধের ফলাফল ও পরিণতিই একদম পাল্টে দেয়। আমাদের শিখদের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে নিজের! ভেগে যায় এবং শত শত মুসলমানের শাহাদতের কারণ ঘটে । তারপরেও তারা আমাদের সাথে চুক্তি ও অঙ্গীকারাবদ্ধ হয়েছিলো যে, তারা তাদের জীবন ও সম্পদ দিয়ে হলেও আমাদের সাথে সকল অবস্থায় শরীক আছে । তারপর সে অঙ্গীকার পালনের নমুনা কি ছিলো তাও তুমি সব জানো। এখন আবার নতুনভাবে গোড়া থেকেই অঙ্গীকারাবদ্ধ হতে বলছে £ মনে ভেবে নিয়েছে যে, আগে উদ্দেশাটা তো হাসিল হোক---তারপর যা হবার পরে দেখা যাবে। “খান ভাই! আমি তোমার সঙ্গে যে সব কথা বললাম--খুব ভালো- ভাবে কোন কিছু না বাড়িয়ে-কমিয়ে তার সামনে বলবে। আর খান ভাই! তুমি তো ভালো করেই জানো যে, আমরা ভারতবর্ষ থেকে এদেশে এসেছি শুধ, এই উদ্দেশ্যে যে, মুসলমানেরা বিজয়ী হবে এবং ইসলামের উন্নতি হবে। পেশোয়ার নেবার উদ্দেশ্য যেমন আমাদের নেই, তেমনি কাবুল নেবার কোন দরকারও আমাদের নেই। যদি তার অঙ্গীকার ও প্রতিজ্ঞার সত্যতা ও বিশ্বস্ততা আমাদের সামনে প্রকাশ পায়---শরী‘আত বিরুদ্ধ কার্যাবলী এবং কাফিরদের সঙ্গে সহযোগিতা থেকে সত্যিকার অর্থেই যদি সে তওবাহ. করে, অধিকন্তু আমাদের মুসলমানদের সাথে এঁক্যজোটে শামিল হয় তবে আমরা এর জন্য এখনও প্রস্তুত আছি।” আরবাব ফরয়যুল্লাহ খান আরয করলো যে, আপনি যা কিছু বলছেন তা অত্যন্ত ন্যায্য ও সঠিক। এর ভেতর অসত্যের লেশমাত্রও নেই। যা কিছু ভুূলন্টি তারই। ইনশাসআল্লাহ তা'আলা আপনার বক্তব্য আমি হবহ তাকে পৌছে দেবো। আমি অত্যন্ত সাফ ও দিলখোলা মুসলমান। মুনাফিকী কথাবার্তা আমার স্বভাবে আসে না। আমি তার নুন-নেমক খেয়ে থাকি আর আপনারও খাদেম ও একান্ত বশংবদ। উভয়ের কল্যাণই আমার কাম্য । তৃতীয় ও চতুর্থ দিনে সে পুনরায় আসে এবং বলে যে, আমি আপনার সেদিনের বক্তব্য অক্ষরে অক্ষরে সুলতান মুহাম্মদ খানকে জানিয়ে দিয়েছি। শুনে সে লঙ্জিত ও অনুতপ্ত হয়েছে এবং বলেছে যে, সৈয়দ বাদশাহ যা কিছু বলেছেন তার ভেতর এতটুকু অতিরঞ্জন নেই । এখন আমি খালেস দিলে অঙ্গীকার করছি এবং প্রতিশ্ুতিবদ্ধ হচ্ছি যে, আল্লাহ্‌ চাহে তো আমার ঈমান যখন জাগলো ১৭৯ www.almodina.com

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।