শান্তির সঙ্গে ও নিরাপদেই পেশোয়ার প্রবেশ করে। এতে সুলতান মুহাম্মদ খানের সৈন্যবাহিনীর মন ভেঙে যায় এবং এদিকে-ওদিকে যতো অশ্বারোহী ও পদাতিক বাহিনী ছিলো---তারা তাল-বাহানা করে নিজের নিজের বস্তি অভিমুখে রওয়ানা হয়ে পড়ে। এখন যুদ্ধের আর কোন সুযোগই রইলো না। এতে সে হতভম্ব হয়ে ও উপায়্ান্তর না দেখে আরবাব ফর়যুল্লাহ খানের মাধ্যমে সৈয়দ সাহেবকে এই পয়গাম পাঠায় যে, আপনি আমাদের দীন ও দুনিয়ার অনুসরণীয় ইমাম; আমরা আপনার সর্বপ্রকার বাধ্য ও অনুগত থাকবো। আমাদের অন্যায় হয়ে গেছে যে, নিজেদের দুর্ভাগ্যজনক কার্যাবলী দ্বারা আমরা আপনার বিরুদ্ধে সৈন্যবাহিনী পরিচালিত করেছিলাম । আমাদের অবিমৃষ্যকারিতার শাস্তিও আমরা পেয়েছি। আমরা আপনার ক্ষমা ও মহৎসুলভ চরিত্রের নিকট আশাবাদী যে, আপনি আমাদের অন্যায় অপরাধ মাফ করে দেবেন । সকল প্রকার দুষ্টবুদ্ধিজনিত কার্যকলাপ থেকে আমরা এখন তওবাহ করছি। আল্লাহ চাহে তো আমাদের দ্বারা কখনও এ ধরনের কাজ আর হবে না। ফয়যুলাহ খানের এ সমস্ত বজ্ঞতা শুনে সৈয়দ সাহেব বললেন যে, “খান ভাই! তুমি এর ভেতর থেকো না। সে বড় মিথ্যাবাদী ও বাক্যবাগীশ। যে কোন প্রকারের কার্যোদ্ধার তার একমান্তর লক্ষ) ও উদ্দেশ্য ॥ অশীকার কিংবা চুক্তির কোনরূপ ধারই সে ধারে না। উদ্দেশ্য সিদ্ধির জন্যে ভেজা বেড়ালের ন্যায় বাধ্য ও অনুগত ভূত্য সাজে । কিন্তু যখনই সিদ্ধিলাভ ঘটে তখন এমন আচরণ শুরু করে যেন সে কাউকে চেনেই না। এরা না লঙ্জা-শরমের বালাই রাখে আর না আল্লাহ ও আল্লাহ্র রসূলের প্রতিই এদের কোন ভয়-ডর আছে। আমি তাকে এ লড়াইয়ের আগেও যখন সে এখান থেকে সৈন্যবাহিনী নিয়ে বেরিয়েছিলো-কয়েকবারই মানুষ পাঠিয়ে বোঝাবার দায়িত্ব পালন করেছি। কিন্তু সে তার একটিও শোনে নাই, অন্যায় ও না-হক'ভাবে আমাদের মুকাবিলা করেছে । অতঃপর পরাজিত ও পর্যুদস্ত হয়ে সে ভেগেছে। আমরা এ পর্যন্ত তার পিছু অণুসরণ করেছি। যখন সে বুঝতে পেরেছে খে, পালাবার আর কোন রাস্তা নেই, তখনই সে তোমাকে মাঝে ফেলে এই চাল চেলেছে। “এরও আগের *ঘটনা । শায়দূতে আমাদের সঙ্গে বুদ্ধ সিংহের সংগ্রাম চলছিলো । তখন এই চার ভাই নিজ নিজ বাহিনীসহ আমাদের সাহাম্য ১৭৮ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।