বিপদ-আপদের মুকাবিলা করবার জন্যে তৈরী হয়ে ধায়। রাস্তা, মহল্লা ও লোক চলাচলের স্থানগুলির উপর পাহারাদার এবং রক্ষী মোতায়েন করা হয়। ভোরবেলা সৈয়দ সাহেব হাবেলীতে সালাত সম্পন্ন করেন এবং দো'আ করেন। দো'আর পর তিনি আরবাব বাহরাম খানকে বলে পাঠান যে, বাজারের দৌোকানদারদের নির্দেশ পাঠিয়ে দাও যে, তারা যেন নিশ্চিন্ত মনে দোকান খোলে । বাজারী মেয়েরা পেশোয়ারের বাজারে-_যাদের সংখ্যাও ছিলো বেশ--গা ঢাকা দেয়। যদি কোন পুরুষ তাদের সেখানে যেতেও চেয়েছে তখন তারাই চীৎকার করে বলেছে, খবরদার ! এখানে আসবে না। অন্যথায় তোমাদেরও ভালো হবেনা--আর আমাদেরও । এমনি করেই ভাঙ ও মদের দোকানগুলোও বন্ধ হয়ে যায় আর পানাসক্তরা যায় গায়েব হয়ে। হযরত সৈয়দ আহমদ বেরেলভী (রে) কঠোরভাবে হিদায়াত পাঠিয়ে দেন যে, বাহিনীর কোন একজন সদস্যও যেন পেশোয়ারের কোন একটি বাগানের ফল না ছিড়ে। দু'দিন পর্যায়ক্রমে সৈন্যবাহিনী ক্ষুধার্ত ও ভুূখা থাকে এবং কোন কিছু খানাপিনা ব্তিরেকেই রাত কাটায়। শহরে ফল-মূল আর খাদ্যের দোকান ছিলো---ছিলো খাদ্যের ভাগ্ডার। কিন্ত্ত কোন সৈন্যই তার উপর হামলা করতে প্রয়াসী হয়নি। অবশেষে আরবাব বাহরাম খান শহরের মহাজনদের থেকে কর্জ নিয়ে এ সব দোকান থেকে আটা খরিদ করেন এবং তন্দ্র রুটি প্রস্তুতকারীদের দ্বারা তা প্রস্তুত করিয়ে নিয়ে তাদের কাজের পারিশ্রমিক প্রদান করেন। ফলে তৃতীয় দিনে সৈন্যবাহিনীর ভাগ্যে খাবার জোটে। পথিমধ্যে সৈন্যরা পরস্পর পরস্পরের সঙ্গে বলাবলি করে আসছিলো যে, আজ পেশোয়ারে গিয়ে আঙ্গুর, আনারস, সেব ফল, নাশপাতি ইত্যাদি খুব তৃপ্তির সাথে খাবো এবং একই সঙ্গে চাউল ও দুম্বার গোশত রান্না করবো। লোকেরা রুটি খাবার সময় নিজেরা বলাবলি করছিলো যে, আজ তৃতীয় দিনে রুটি যে মিললো এটা আমাদের পূর্ব খামখেয়ালীরই শাস্তি । দুররানী বাহিনীর একটি অংশ মুজাহিদ বাহিনীর পেশোয়ার প্রবেশের পূর্বে এই অভিসন্ধিতে ছিলো যে, পেশোয়ারের রাস্তায় কোথাও তাদের উপর হামলা করবে । কিন্তু তাদের এ মওকা মেলেনি এবং মুজাহিদ বাহিনী ঈমান যখন জাগলো ১৭৭ ২১২২ www.almodina.com
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।