ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

যে কথা তোমরা বলছো--সে ব্যাপারে আমাদের কথা এতটুকুই যে, তোমাদের সর্দার এরূপ সদয় ব্যবহারের মর্যাদা রাখবে না। এখান থেকে আগামীকাল ইনশাআল্লাহ, পেশোয়ার যাবো। যদি সে কৃত অঙ্গীকার ও চুক্তির উপর আন্তরিকভাবেই কায়েম থাকে তবে আমরা তাকে আমাদের পক্ষ থেকে পেশোয়ারে বসিয়ে চলে আসবো । এটা এজন্যে যে, আমরা এদেশে এ উদ্দেশ্যেই এসেছি, এখানকার সকল মুসলমান ভাইদের এক মতাবলম্বী করে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করবো যাতে করে ইসলামের তরন্ধী হয় এবং কুফরী শক্তি হয় পর্য দত্ত” অতঃপর সৈয়দ সাহেব সর্দার ফতেহ. খান এবং আরবাব বাহরাম খানকে ডেকে বললেন, তোমরা নিজেদের লোকদেরকে খবর পৌছিয়ে দাও যে, আজ পেশোয়ার যেতে হবে। কিন্তু খবরদার ! কেউ যেন প্রজাবর্গের গায়ে হাত না তোলে। কেনন৷ সুলতান মুহাম্মদ খানের তরফ থেকে সন্ধির পয়গাম এসেছে । এরপর তিনি আরবাব বাহরাম খানকে ডেকে বললেন, তুমি নিজের কোন বিশ্বস্ত লোককে পেশোয়ার পাঠিয়ে দাও, যে সেখানে বাজারে গিয়ে ঘোষণা করে দেবে যে, আজ সৈয়দ সাহেবের বাহিনী এখানে আগমন করবে । সকল দোকানদার নিজ নিজ দোকানের দরোজা বন্ধ করে রাখবে যেন কারও মাল-আসবাব হারিয়ে না যায় ॥ এরপর তিনি সৈন্যবাহিনীকে অগ্রসর হবার জন্য ঘোষণা দিলেন। মুজাহিদ বাহিনী ঘোষণা শুনতেই প্রস্তুতি সম্পন্ন করে নেয়। কিছুক্ষণ দেরী করতেই আসরের আযান হলো । সবাই সালাত আদায় করলো । সৈয়দ সাহেব খালি মাথায় দো'আ করলেন এবং সেখান থেকে সৈন্যদের নিয়ে রওয়ানা হলেন । অশ্বারোহী বাহিনী সৈয়দ সাহেবের পেছনে ছিলো এবং পদাতিক বাহিনী ছিলো আগে। বাহিনী পশ্চিম দিকের কাবুলী দরজা থেকে বাজার হয়ে শহরে প্রবেশ করে । বাজারের দোকান-পাট ছিলে! বন্ধ । কিন্ত জায়গায় জায়গায় পানি ও শরবতের সবীল রাখা হয়েছিলো । স্থানে স্থানে দোকানের উচু জায়গায় এবং ছাদের উপর প্রদীপ জ্বালিয়ে আলোকোজ্জ্বল করে রাখা হয়েছিলো । সমস্ত লোকজন সৈয়দ সাহেব এবং গাযীদের জন্য শুভ কামনা করে দো'আ করছিলো । সৈয়দ সাহেব গোল গাঙুরীতে অবস্থান গ্রহণ করেন। এটা ছিলো একটা বিস্তৃত পাকা- পোক্ত সরাইখানা। সৈন্যবাহিনী সরাইখানার বাইরে বিশ্রাম নেয়। পাহা- বার বন্দোবস্ত করা হয়। সৈন্যবাহিনী ধীর-স্থির থাকে এবং যে কোন ৬৭৬ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।