ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

খাদ্যশস্যের অর্ধেক অংশ তারা আদায় করে নিয়ে যায় এবং মুনশী ও কয়ালের পারিশ্রমিক পরিশোধের দায়িত্ব তাদেরই প্রেজাদের) বহন করতে হয়। ফল এই দাঁড়ায় যে, প্রকারান্তরে প্রজামণ্ডলীর ভাগে উৎপন্ন ফসলের মান্্র এক-তৃতীয়াংশই অবশিষ্ট থাকে । তিনি বললেন, প্রজামণ্ডলী উৎপন্ন ফসলের এক-তৃতীয়াংশ নগদ অর্থের আকারে আমাদেরকে প্রদান করবে। বাকী যাবতীয় ব্যবস্থাপনার খরচাদি ইমামের দায়িত্বে ও যিম্মায় খাকবে। প্রজামণ্ডলী সে সবের হাত থেকে থাকবে মুক্ত । তিনি এও বললেন যে, যদি আমাদের ব্যবস্থাপনার ভেতর কোথাও কাউকে মজদুরী অথবা চাকরী করানো হয় তবে তার পারিশ্রমিক তাকে দেওয়া হবে। অবশ্য আমাদের অশ্বারোহী কিংবা পদাতিক বাহিনীর কোন সদস্য যদি রাজস্ব আদায়ের জন্য পল্লী অঞ্চলের খানদের নিকট যায় তবে তাদের উচিত হবে তাকে নিজের ভাই মনে করে দাওয়াত করা এবং তারও উচিত হবে না তাদের নিকট কোন জিনিসের ফরমায়েশ দেবার। আর যদি খানদের নিকট কোন জিনি- সের ফরমায়েশ করে তবে আমাদের নিকট তার জন্য তাকে জওয়াবদিহি করতে হবে। সৈন্যবাহিনী পেশোয়ারের নিকটবতা হলে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) সংবাদ পান যে, সুলতান মুহাম্মদ খান আপন সম্পর্কিত ব্যক্তিদের কোহাট পাঠিয়ে দিয়েছে এবং নিজে স্বয়ং সৈন্যবাহিনীসহ কোন এক পল্লীতে পড়ে আছে। ফয়যুল্লাহ খান সুলতান মুহাম্মদ খানের পক্ষ থেকে উকীল হয়ে আসে এবং সুলতানের পক্ষ থেকে আরষ করে যে, আমাদের খুবই অন্যায় হয়েছে যে, আমরা আপনার বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম । আমরা আমাদের অন্যায় ও অপরাধ থেকে তওবাহ করছি । আপনি আমাদের অন্যায় ও অপরাধ মা্ষ করুন এবং এখান থেকে ফিরে চলুন। সে আরও বলেছিলো যে, যদি কোন কাফিরও আপ- নার খিদমতে আসে ও ঈমান গ্রহণ করে আপনি নিশ্চয়ই তাকে মুসলমান বানাবেন । আমি তো মুসলমানই এবং মুসলমানেরই পয়দায়েশ । নিজের ভূলের স্বীকারোক্তি করছি। আর কখনই এ ধরনের অন্যায় ও কসুর হবে না, সারা জীবনই আপনার অনুগত হয়ে থাকবো। সৈয়দ সাহেব এসব শুনে বললেন যে, “খান ভাই! আমি তোমাদের খাতিরে এ আবেদন মঞ্জুর করছি। কিন্তু এখান থেকে ফিরে যাবার ব্যাপারে ঈমান যখন জাগলো ১৭৫ www.almodina.com

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।