ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এই দীর্ঘ ইতিহাস যা হাজারেরও অধিক সংখ্যক পৃষ্ঠাতে ছড়িয়ে আছে এবং যার ভূখণগ্ডগত পরিধি হাজার মাইলেরও বেশী এবং ফলগত দুরত্ব কোন- ভাবেই এক শতাব্দীর কম নয়-এর খোলাসা ও সংক্ষিপ্তসার খণ্ড খণ্ড ঘটনাবলীর আঙ্গিকে পেশ করা যাক। মেধাসম্পন্ন ও বুদ্ধিমত্তার অধিকারী ব্যক্তি এই সব বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত পালক দ্বারা ঘটনাবলীর একটি পূর্ণ হার অত্যন্ত সহজভাবে তৈরি করতে পারেন এবং পরিমাপ করতে পারেন যে, এই ঈমানী মাদরাসা কেমন সব মণিমুক্তার রান্ত্রিকালীন প্রদীপ জন্ম দিয়েছে, কেমন সব অকুন্দনো পাথরকে চমকিত রত্বে রূপান্তরিত করেছে এবং তাদের মূল্য কি ছিল, আর কোথায় নিয়ে পৌছিয়েছে। আমি আশা রাখি, এই কিতাব আধুনিক ইসলামী লাইব্রেরী ও পাঠাগারের শূন্যতা পূরণ করবে এবং যেসব অনুসন্ধানকারী ও গবেষক ইসলামী জিহাদের এই জ্বলন্ত ও উজ্জ্বল অধ্যায় এবং ভারতবর্ষে ধর্মীয় পুনর্জাগরণের ইতিহাস পাঠ করতে চায্স---এর দ্বারা তাদের তৃষ্ণা কিছুটা নিবারণ হবে। আমি ছান্্রাবস্থায় আবুল ফারাজ ইস্পাহানীর প্রসিদ্ধ গ্রন্থ “আগানী” গ্রভীর আগ্রহ ও অত্যন্ত উৎসাহ সহকারে অধ্যয়ন করেছিলাম। বলতে কোন আপত্তি নেই যে, তীর সাহিত্য গুণ, ভাষার আলংকারিক সৌন্দর্য এবং উত্তম উপস্থাপনা ও বর্ণনাভঙ্গী আমাকে এর ভক্তে পরিণত করেছিল। কিন্তু এটা দেখে আমার লজ্জা হ'ল যে, এই ভাষা যাতে কুরআনু*ল-করীম অবতীর্ণ হয়েছিল, যে ভাষায় হুযূর আকরাম (সে) এবং তার সাহাবারা কথাবার্তা বলতেন, নেহায়েত নিকৃষ্ট উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং গান-বাজনা ও রাগ-রাগিনীর জন্য ওয়াক্ফ করা হয়েছে। এর দ্বারা কেবলমাত্র ইসলামী সমাজ জীবনের দুর্বল দিকগুলো উদ্ভাসিত করে তুলবার এবং দোষন্রুটিগুলো প্রকাশের জন্য ব্যবহাত হয়েছে। আমার অভিপ্রায় ছিল যে, এই বাকপটুতা, শব্দভাণ্ডার, উত্তম বর্ণনাভঙ্গী এবং গল্পের সহজ ও হাল্কা রীতি-পদ্ধতি-যা উত্ত' কিতাবের বৈশিষ্ট্য-একটি মহান উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হোক। এর দ্বারা কোন উত্তম ও সৌন্দর্যমণ্ডিত ইতিহাসের কমনীয় মুখমণ্ডল থেকে পর্দা উন্মোচন করা যাক। আমি এই সব ঘটনা প্রকাশে যা অত্যন্ত তাড়াহুড়ো করে বাছাই করেছিলাম-_-উক্ত পদ্ধতিই অনুসরণ করেছি। যদি আমি এই প্রচেষ্টায় ৪ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।