স্তর ভাগে অবস্থান করছিলেন। বাহিনীর অগ্রে ও পশ্চাতে ছিলো অশ্বারোহী সৈন্য। পদাতিক বাহিনীর হাতে ছিলো দু'টো ঝাণ্ডা আর অশ্বারোহী বাহি- নীর হাতে ছিলো একটি এবং তিনটি ঝাণ্ডাই শূন্যে আন্দোলিত হচ্ছিলো । মওলবী রহমান আলী ও মওলবী খুররম আলী সাহেবের জিহাদ সম্প- কিত লিখিত কাব্যপগ্রন্থ থেকে উচ্চ ও মিষ্টি-মধুর ইলহান সহকারে আর্তি করে চলেছিলেন। এর ফলে লোকজনের ভেতর অদ্ভুত ও বিশেষ এক ধরনের অবস্থা বিরাজ করছিলো । হযরত সৈয়দ আহমদ বেরেলভী €) মর্দানে দু'রাত অতিবাহিত করেন । অতঃপর পেশোয়ার অভিমুখে মান্তরা করেন। পথিমধ্যে কতিপয় বস্তি ও পল্লী অঞ্চলের লোকেরা দুররানীদের জুলুম-অত্যাচার সম্পর্কে তার নিকট অভিযোগ করে । এখান থেকে পেশোয়ার ছিলো পনের ষোল মাইল । নদী পারাপারের কোন নৌকা পাওয়া গেলো না। দুররানী বাহিনী নদী পার হয়ে সকল নৌকাই ডুবিয়ে দিয়েছিলো যেন তা গাযীরা ব্যবহার করতে ন! পারে। যাই হোক সোয়াত নদীর একদিকে খুব অল্পই পানি ছিলো, সেই দিক দিয়ে সবাই পার হয় এবং মুঠ নামক স্থানে অবস্থান নেয়। সেখান- কার লোকেরা মুসলিম সৈন্যবাহিনীর আগমনে অত্যন্ত খুশী হয়। তারা বলতে থাকে, সুবহণানাল্লাহ! এ একটি আশ্চর্য বাহিনী যে, ছয় সাত হাজার পদাতিক ও অশ্বারোহী বাহিনী ডেরা স্থাপন করা সত্বেও কারোর উপর কোন জুলুম-অত্যাচার নেই”_নেই কোন নির্ধাতন। অপরদিকে দুররানীদের দু'টো পদাতিক বাহিনী আগমন করলেও আমরা ঘর-বাড়ী পরিত্যাগ করে পাহাড়ে আশ্রয় নিতাম । মোটকথা, মুসলিম সৈন্যবাহিনী যে এলাকার উপর দিয়েই অতিক্রম করতো-জনগণ অন্তর থেকেই তাদের খোশ-আম- দেদ জানাতো । নারী-পুরুষ অধিকাংশই রাস্তার দু'পাশে দীড়িয়ে সৈয়দ সাহেবকে সালাম করতো ও বরকত হাসিল করতো । এ এলাকায় দুর্তিন দিন অতিক্রান্ত হয়। এলাকার জ্ঞানী-গুণী ও বিচক্ষণ ব্যক্তি হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর খেদমতে হাষির হয়ে পেশোয়ারের গোটা ব্যবস্থাপনা ও নিয়ন্তণভার নিজেদের হাতে তুলে নেবার জন্য দরখাস্ত পেশ করে। তিনি তাদের প্রশ্ন করেন যে,--তোমাদের এখানে ব্যবস্থাপনা কি ভাবে চলে? তারা বললো», পোশোয়ারের সর্দার- মণ্ডলীর তরফ থেকে রাজস্ব আদায়ের এটাই মূলনীতি যে, প্রজাদের ক্ষেতের ১৭৪ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।