ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

নাযিল করেছিলেন যে, যুদ্ধের শোরগোল ও হাঙ্গামা আমাদের মনের উপর কোনই প্রভাব ফেলতে পারেনি,--পারেনি কোন প্রতিক্রিয়া সৃষ্টি করতে । সে সময় আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া এবং দুশমনের সাথে লড়াই করাটাকে এমন মনে হচ্ছিলো ষেন কোন দাওয়াতে যাচ্ছি £ মনে হচ্ছিলো--- আমরা যেন কোথাও খিচুড়ী খেতে গিয়েছিলাম ।% যুদ্ধে যারা শহীদ হয়েছিলো তাদের দাফন করার জন্য আনা হলো। মওলানা মুহাম্মদ ইসমা'ঈল বললেন, তাদের চেহারা তাদের পাগড়ী দিয়ে ঢেকে দাও এবং তাদের কাপড় দেখে নাও। পয়সা-কড়ি ইত্যাদি কিছু ওতে বাঁধা থাকলে তা খুলে নাও। জনৈক ব্যক্তি কবরে নেমে তাদের চেহারা ঢেকে দেয় এবং কোমরবন্দ ইত্যাদি খুজে দেখে। অতঃপর কয়েক ব্যক্তি বড় ধরনের চাদর কবরের মুখের উপর টান করে ধরে দাঁড়িয়ে থাকে আর অন্য সবাই মাটি দিতে থাক। তত্তা কিংবা এ জাতীয় কিছুই রাখা হয়নি এবং এ ভাবেই মাটি দিয়ে ঢেকে দেয়া হয়। এরপর মওলানা সাহেব এবং উপস্থিত আরও সবাই মিলে বহুক্ষণ ধরে সকল শহীদের জন্য দোআ ও মাগফিরাত কামনা করেন । দাফন কাজে যে সমস্ত লোক ছিলেন তারাও সবাই এদের মহব্বতে কীদছিলেন এবং বলছিলেন ষে, এই সমস্ত লোক যেই মহান লক্ষ্যের জন্য এসেছিলেন তারা সে লক্ষ্যে পৌছে গেছেন। এ ধরনের শাহাদত আল্লাহ তা'আলা যেন আমাদেরও নসীব করেন। অল্প কিছু পরেই মাগরিবের আযান হয়। সবাই সৈয়দ সাহেবের পেছনে সালাত আদায় করে। সালাত সম্পনের পর তিনি বহু ক্ষণ ধরে মাথা খালি অবস্থায় সমস্ত শহীদের মাগফিরাতের জন্য দো'আ করেন, “পরওয়ার- দিগারে আলম! তুমি খুবই জানো যে, এ সমস্ত লোক শুধুমাত্র তোমারই সন্তষ্টি ও রিযামন্দী লাভের জন্য নিজেদের ঘর-বাড়ী ও ধন-সম্পদ পরি" ত্যাগ করে এখানে এসেছিলো --আর শুধুই তোমার রাস্তায় তারা নিজে- দের জীবন বিলিয়ে দিয়েছে । তুমি তাদের গোনাহ্-খাতাকে তোমারই রহমতের আচল ছায়ায় ঢেকে নাও এবং জান্নাতু'ল-ফেরদাউসে তাদের স্থান দাও। তাদের প্রতি তুমি সন্তষ্ট হও। আর আমরা যে কতিপয় দুর্বল ও গরীব তোমারই অনুগত বান্দাহ অবশিষ্ট আছি তাদেরকেও তোমা- রই রিযামন্দী ও সন্তুষ্টির রাস্তায় জীবন ও সম্পদসহ কবুল করে নাও। ১৭২ ঈমান ঘখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।