ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ধূলোয় ধূসরিত ছিলো যে, এদের অনেককে তাৎক্ষণিকভাবে চেনাই যাচ্ছিলো না। আরবাব বাহরাম খান সৈয়দ সাহেবের কাছে আসেন এবং রুমাল নিয়ে, তার চেহারা মুবারক থেকে ধুলো ঝেড়ে দেতে চাইলেন। তিনি তাকে থামিয়ে দিয়ে বললেন, খান ভাই ! এ ধূলো বড়ই বরকতময় । হযরত সরওয়ারে “আলম সে") এ ধুলোর অত্যন্ত ফযীলত বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যার পা এ ধুলোয় ধূসরিত হবে সে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে। এই যে যাবতীয় তকলীফ ও পরিশ্রম তা এই ধূলোটুকু লাভের জন্যই করেছে'। একথা শুনে সকল লোকজন"তেমনি ধুলোয় ধূসরিত অবস্থায় রইলো । সেখানে থাকা অবস্থায় কেউই সে ধুলো ঝাড়েনি । জোহরের সালাত আদায়ের পর খালি মাথায় তিনি বহুক্ষণ ধরে দো'আ মুনাজাতের মাঝে কাটিয়ে দিলেন। এই দো'আতে নিজের উপলব্ধিতে আল্লাহ্‌ তা'আলার খোদাওয়ান্দী ও প্রতিপালনবাদ, মহত্ব ও মর্যাদা এবং পরাক্রম, রহমত ও ক্ষমাশীলতা, অধিকন্ত এর সাথে নিজের দুর্বলতা ও বিনয়-নম্রতার কোনোটি প্রকাশেই কোনরূপ জুটি রাখেন নি। তাঁর চোখ দিয়ে এরূপ অবিরল ধারায় অশ্ব প্রবাহিত হতে থাকে যে, দাড়ি ভিজে গিয়েছিলো । আর এমনিতরো অবস্থা ছিলো প্রায্স সকলেরই । দো'আর পর আরও কতকক্ষণ তিনি বিশ্রাম নেন এবং এরপরই তিনি রওয়ানা হয়ে তদ নামক স্থানে এসে আসরের সালাত আদায় করেন। যুদ্ধের ময়দান খেকে বিজয় ও সাফল্য লাভ করার পর হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)- বলেন, “আল্লাহ তা'আলার হাজার হাজার শোকর যে, তিনি তার অপার দয়া ও করুণা দ্বারা আমাদেরকে বিজয়মণ্ডিত করেছেন, মুসলমান রেখেছেন এবং এটাও তাঁর বিরাট অনুগ্রহ যে, সংখ্যালপতা ও সাজ-সরঞ্জামহীনতা সত্তেও আমাদের মধ্যে কেউ বলে না যে, আমরা জয়- লাভ করেছি, আমরা দুশমনের উপর বিজয়ী হয়েছিঃ বরং সমস্ত গাষীদের এটাই বক্তব্য যে, আল্লাহ্‌ তাআলা শুধুমাত্র তাঁর অপার কুদরত ও শক্তি দ্বারা আমাদের এমন একটি শক্তিশালী প্রতিপক্ষের উপর---যা ছিলো সাম্রাজ্য .-ও বিরাট ধনভাগ্ডারের মালিক এবং যা আমাদের উপর পজপালের মতো চড়াও হয়েছিলো---আমাদের জয়যুক্ত করেছেন।” এরপর তিনি বললেন, “এটাও আল্লাহৃতা“আলার অপার করুণা ছিলো! যে, এ যুদ্ধে তিনি আমাদের অন্তরে এমনি আশ্চর্য ধরনের শান্তি ও তৃপ্তি ঈমান যখন জাগলো ১৭১ www.almodina.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।