উচিয়ে তার ভেতর প্রবেশ করে এবং তলোয়ারের সাহায্যে তাদের কচুকাটা করতে থাকে,-অনেককেই করে আহত । অবশেষে সে নিজেও আহত হয়,কিন্ত শেষ পর্যন্ত লড়াই অব্যাহত রাখে । অবশেষে আঘাতে আঘাতে হাত দু'টো অচল ও অকর্মণ্য হয়ে গেলে এবং মাথায় কয়েকটি যখম পেলে সে ঘোড়ার পিঠ থেকে মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়। খাবী খান বলেন যে, আমি দূর থেকে শুনতে পেলাম কোন একজন আহত সৈন্য মাটিতে পড়ে “আল্লাহ্! আল্লাহ্! বলে কাতরাচ্ছে। আমি “নিকটে গিয়ে দেখে তাকে চিনতে পারি। আরে! এয়ে সৈয়দ মূসা! মাথার আহত স্থান থেকে রক্ত প্রবাহিত হচ্ছিলো। ফলে তার চোখ ছিলো বন্ধ। আমি বললাম, -মিঞা মুসা! আমি কি আপনাকে উঠিয়ে নিয়ে যাবোঃ তিনিজিজঞাসা করলেন,.-কে তুমিঃ আর যুদ্ধে জয় হলো কার? আমি বললাম, আমি খাবী খান বলছি আর যুদ্ধে সৈয়দ বাদশাহ্র জয় হয়েছে । তিনি শুনে আলহামদুলিল্লাহ বললেন এবং কিছুটা শান্ত ও স্থির হয়ে গেলেন। বললেন,-_-আমাকে নিয়ে চলো। আমি আমার পিঠে করে তাকে উঠিয়ে আনলাম। সৈয়দ সাহেব তাকে বেচইন দেখে বললেন যে» তাকে মায়ারের মসজিদের হজরায় পৌছিয়ে দাও। অতঃপর তিনি তার কতিপয় বন্ধুকে খেদমতের জন্য তার সাথে পাঠিয়ে দিলেন। মওলবী সৈয়দ জাফর আলী লিখেছেন যে, হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র) তাকে দেখবার উদ্দেশ্যে আগমন করেন। তিনি বললেন, এই বাচ্চা অত্যন্ত পুরুষ-সিংহ এবং বিশ্বজাহানের যিনি মালিক মোখতার,-- তার হক খুবই উত্তমভাবে আদায় করেছে। এরপর তাকে সম্বোধন করে বললেন--আলহণমদু লিল্লাহ্ ! তোমার হাত-পা আল্লাহ্র রাস্তায় ব্যবহাত হয়েছে। তোমার প্রচেষ্টা ক্লুতক্ততা লাভের হকদার হয়েছে। যদি তুমি কাউকে দেখতে পাও সে ক্ষিপ্রগতিসম্পন্ন ঘোড়ার উপর সওয়ার হয়েছে, তাকে তাকে পায়ের গোড়ালী দিয়ে আঘাত করছে ও দৌড়াচ্ছে, তাহলে তুমি এর জন্য আক্ষেপ ও অনুতাপ করেবে না যে, আমার হাত-পা ভালো ও অক্ষত থাকলে আমিও অনুরূপভাবে ঘোড়া ছুটাতাম। তোমার হাত-পা আল্লাহ্র দরবারে কবুল হয়ে গেছে। আর সে হাত-পা অত্যন্ত মুবারকও বটে ষে হাত-পা বিশ্বজাহানের প্রভূ-প্রতিপালকের কাজে লেগেছে এবং তারই উদ্দেশ্যে উৎসগিত হয়েছে। যদি কোন ব্যক্তিকে দেখতে পাও যে, সে ঈমান যখন জাগলো ১৬৯ www.almodina.com
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।