ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এই মুজাহিদ মায়ারের ধুদ্ধে সৈয়দ সাহেবের সঙ্গে অশ্বারোহী ইউনিটে ছিলো এবং সৈন্যবাহিনীর কাতারের মধ্যে ঘুরে ঘুরে ঘোষণা করছিলো যে, ভাইয়েরা আমার ! কাতার সোজা রাখো এবং সীসার গলিত প্রাচীরের ন্যায় হয়ে যাও। এভাবে বলতে থাকাকালীন অবস্থায়ই তার বাম পার্খে কামানের গোলা এসে লাগে এবং সে ঘোড়া থেকে পড়ে যায় আর কাতার যায় সামনে এগিয়ে । হেদায়েতুল্লাহ্‌ বানিস বেরেলভী রে) বলেন যে» চলোকজন তাকে মায়ারের মসজিদে একটি কামরায় নিয়ে আসে। এ সময় স্ত্যুর সাথে তার লড়াই চলছিলো । মুখে বিড় বিড় করে আউড়ে চলছিলো আল্লাহ. । আল্লাহ্‌ ! যিকর । কিছুক্ষণ পর সে জিজ্ঞাসা করলো, ভাই! যুদ্ধের সংবাদ কিঃ যুদ্ধে কার জয় হলো? সে সময় পর্যন্ত যুদ্ধে দুররানী- দের প্রথম এবং দ্বিতীয় ধাক্কা এসেছিলো । আমি বললাম যে, এখনও যুদ্ধের অবস্থা অত্যন্ত তুঙ্গে । দুররানীদের সম্পূর্ণ পরাজয় এবং সৈয়দ সাহেবের জয়লাডের পর সে আরও একবার জিক্তাসা করেছিলো যে”_-এখন যুদ্ধ কোন কোন পর্যায়ে চলছে, --যুদ্ধে কারও হারজিত হয়েছে কিনা £ আমি বললাম, আল্লাহ্‌ তা'আলা আমাদের সৈয়দ সাহেবকে বিজয় দানে ধন্য করেছেন। একথা শোনামান্রই সে “আলহামদুলিল্লাহ” বলে আর পর মৃহ্র্তেই তার প্রাণবায়ু বেরিয়ে যায় । জাহত যুবক ১৭-১৮ বছরের যুবক সৈয়দ মূসা। তার পিতা সৈয়দ আহমদ আলী সাহেব যেদিন ফুলড়ের যুদ্ধে শহীদ হন সেদিন থেকেই তার প্রকৃতি বিমধতাক্ ডেকে যায়। কখনো কখনো আপন বন্ধু-বান্ধবদের বলতো যে» যদি কখনো কোন যুদ্ধে যাবার সুষোগ হয় তবে ইনধাআল্লাহ, ক্ষেতের মাঝ- খানে আমাকে দেখবে অর্থাৎ আমিও লড়াই করে শহীদ হয়ে যাবো । তার এ অবস্থা সম্পর্কে সৈয়দ বেরেলভী রে)-ও অবহিত ছিলেন। সে ছিলো রিসালদার ‘আবদুল হামিদ খানের অশ্বারোহী বাহিনীর একজন সদস্য। যখন তৃর্দ থেকে মায়ার অভিমুখে সৈন্যবাহিনী রওয়ানা হয় তখন তিনি (সৈয়দ আহমদ বেরেলভী র) তাকে বলেন, তুমি তোমার নিজের ঘোড়া অপর কোন ভাইকে দিয়ে দাও এবং আমাদের সাথে পদাতিক বাহিনীতে থাকো। সে আরষ করলো,-_আপনি আমাকে এভাবেই থাকতে দিন । দুররানীদের আক্রমণ শুরু হলে সে ঘোড়ার লাগাম ১৬৮ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।