তওবাহ করেছি এবং নতুনভাবে আপনার হাতের উপর জিহাদের বায়'আত নেবার জন্য এসেছি একমান্র আল্লাহরই উদ্দেশ্যে। আপনি আমার থেকে বায়আত নিন এবং আমার জন্য দো“আ করুন যেন আল্লাহ্ তা'আলা আমাকে এই নিয়ত ও ইচ্ছার উপর সুদৃঢ় রাখেন। সৈয়দ সাহেব এ কথা শুনে তার থেকে বায়'আত নিলেন এবং তার জন্য দো“আ করলেন। সে সময় সবাই অশ্মভারাক্রান্ত হওয়ার দরুন সেখানে এক অভ্ভুত অবস্থা বিরাজ করছিলো । আর সকলের চোখ দিয়ে গড়িয়ে পড়ছিলো অশ্চুর অবিরল ধারা। কাষী গুল আহমদ বর্ণনা করেন £ আমি এক জায়গায় গিয়ে দেখলাম যে, সৈয়দ আবু মুহাম্মদ সাহেব ১) আহত হয়ে পড়ে আছেন। তার যখম এমনই মারাত্মক ছিলো যে, সামান্য নিঃশ্বাস তখনও তার ভেতরে অবশিষ্ট ছিলো। কিন্তু হুশ ও অনুভূতি কিছুই ছিলো না। আমি কয়েক বার কানের কাছে মুখ নিয়ে ডাক দিলাম,সৈয়দ আবু মুহাম্মদ সাহেব ! আমীরু"ল- মু'মিনীনের বিজয় লাভ ঘটেছে । কিন্তু তিনি কিছুই খেয়াল করলেন না, দিলেন না এর জওয়াবও। তিনি নিজের ঠোঁট চাটছিলেন আর “আল- হামদুলিলাহ্” “আলহামদুলিল্লাহ” বলে যাচ্ছিলেন ঃ এমনি ছিলো তার ৯. সৈয়দ আবূ মুহাম্মদ ব্যাটেলিয়নে জমাদার ছিলেন। অত্যন্ত বাঁকা-তেরছা, জৌলুসগবী ও জুদর্শন যুবক ছিলেন। বড় বড় তেজস্বী ও নিপুণ ঘোড়সওয়ারও তার উত্তাদীর স্বীরুতি দিত। মেযাজের দিক দিয়ে অত্যান্ত পরিচ্ছন্ন ও সৌন্দর্যপ্রিয় ছিলেন। কারো হাতের রান্নাকৃত খাবার তার পসন্দ হতো না। নিজের হাতেই সারাদিনে একবার মাত্র পাক করতেন। অধিকাংশ বিষয়েই তিনি ছিলেন পারজম ও পারদশা। কাপড় তিনি এমন- ভাবে কাটতেন ও সেলাই করতেন যে, বড় বড় উস্তাদ পর্যন্ত হয়রান হয়ে যেতো। পনের বিশ ধরনের পাগড়ী তিনি বাধতেন। নিজের হাতেই ঘোড়ার পিঠের জীনসহ সবকিছু সেলাই করতেন। নিজের ক্ষোরকর্ম নিজেই আয়না সামনে রেখে করে নিতেন । টিলা পায়জামা এবং বিশেষ ধরনের আ'টসাট আশচকান পরিধান করতেন । জৌলুসপ্রিয় হওয়া সত্ত্বেও মাথায় কখনও চুল রাখতেন না। হক্কা কিংবা নেশাকর পানীয়-দ্রব্যাদি কখনও ব্যবহার করেন নি। পর-স্ত্রীর দিকে কখনও দৃকপাত করতেন না। সেবা- শুশ্রযা ইত্যাদিতে অত্যন্ত নিপুণ ছিলেন। রোগীদের পেশাব-পায়খানাও পরিক্ষার করতেন! হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) হিজরতের প্রস্ততি নিলে তিনি চাকরি ছেড়ে দিয়ে বিদায় নিতে যান। কেউ জিজ্ঞাসা করলো যে, আবূ মুহাম্মদ সাহেব! তুমিও কি হিজরত করে জিহাদ করতে যাবে £_-তখন বলতেন, জানিনা-_হিজরত এবং জিহাদ কাকে বলে। আমাদের ভাই মিঞা সাহেব যাচ্ছেন। আমি মনে করছি যে, আমিও দালমু পর্যন্ত তাকে পৌছে দিয়ে আসি। এ কথাই বলতে বলতে দালমু, বান্দা গোয়ালিয়র, টুংক, আজমীর এমন কি সীমান্ত পর্যন্ত পৌছে যান। ১৬৬ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।