হিজরী ১৩৭২ মুতাবিক ১৯৫৩ খুস্টাব্দের কথা । আল্লাহ্ তা'আলা আমার অন্তররাজ্যে এই চিন্তার উন্মেষ ঘটান যে, ঈমান ও ইসলামী রেনেসা তথা ধর্মীয় পুনর্জাগরণের এ সব আশ্চর্যজনক ও আলোড়ন স্থম্টিকারী ইতিহাসকে হালকা সাহিত্যিক আমেজ ও আঙ্গিকে আরবী ভাষায় লিপিবদ্ধ করি এবং কোনরূপ আবেগ ও আতিশষ্যকে প্রশ্রয় না দিয়ে আসল ঘটনাবলী সরল ও সহজভাবে পেশ করি যাতে করে এই আন্দোলনের বিপ্লবী নেতার আসল মরতবা ও মর্যাদা আরব বন্ধুদের সামনে ফুটে ওঠে। তারা যেন পরিমাপ করতে পারে যে, আল্লাহ তাআলা তাকে কি ধরনের খোদায়ী যোগ্যতা ও প্রতিভা দান করেছিলেন । তীর চারপাশে কেমন শক্তি- শালী ব্যক্তিবর্গের সমাবেশ ঘটেছিল। তরবিয়্ত ও আত্মিক পবিত্রতা লাভের শাখায়, একনিষ্ঠতা ও বিশুদ্ধচিভ্ততায়, ধর্মীয় দাওয়াতে নিজেকে বিলীন করায় এবং উদ্দেশ্য ও লক্ষ্যের প্রতি প্রগাঢ় প্রীতিতে তার স্থান ছিল কত উর্ধে। এথেকে তারা এই মুমিন ও মুজাহিদ ইসলামী বংশধরদের মহান কার্যাবলী, নৈতিক সমুননতি এবং স্বভাব-চরিন্রের দৃঢ়তা, অধিকন্তু তাঁর অনুগামী ও অনুসারীদের ভেতর ইসলামী দাওয়াত ও ঈমানী তরবিয়তের উজ্জ্বল প্রভাবও পরিমাপ করতে পারবে যা তাঁর প্রচেষ্টার ফলেই সৃষ্টি হয়েছিল। এই বিষয়ের উপর লেখা কয়েকটি প্রবন্ধ সে সময়ে কায়রো থেকে প্রকাশিত মিসরের প্রখ্যাত মাসিক “আল-মুসলিমূন”-এ ১৯৫৩ সনে ছাপা হয়। অতঃপর বিভিন্ন পুস্তক ও প্রবন্ধাদি রচনায় ব্যস্ততার কারণে আমার এদিকে মনোযোগ দেয়ার আর মওকা মেলেনি এবং এভাবেই কেটে যায় বিশটি বছর। হালে আমার কয়েকজন স্বেহভাজন ৫১) এই সিলসিলার প্রবন্ধ গুলোর দিকে আমার মনোযোগ আকর্ষণ করেন। তারা এগুলোর সাহিত্যিক ও এ্তিহাসিক এবং বর্ণনা-ধারার প্রভাব স্থজ্টিকারী দিকটি উল্লেখ করেন। এই মহান ব্যক্তিত্বের উপর আরবী ভাষায় নতুনভাবে কোন পুস্তক রচনা এবং বিস্তারিত ইতিহাস লিপিবদ্ধ করা যেমন এর আগে আমি উদ্ধৃত করে- ছিলাম) বর্তমান অবস্থায় আমার পক্ষে খুবই কম্টকর ছিল। এজন্য এই সিলসিলার পরিপূর্ণ রূপ দেয়াটাই আমার নিকট সমীচীন মনে হলঃ মনে হ'ল ১. বিশেষ করে মুহাম্মদ আল্-হাসানী ও সা'ঈদুল “আজমী নদভী। তারা দু'জনেই “আল্ বা+ছু'ল-ইসলামী*র সম্পাদকমণ্ডলীর সদস্য । ঈমান যখন জাগলো ঙ www.almodina.com
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।