ঠোকাুকিতে বিদ্যুৎ চমকাচ্ছিলো। মুজাহিদ বাহিনী মওলানা খুররম আলী বিলহোরীর১ জিহাদী কবিতা উচ্চস্বরে আবৃত্তি শুরু করে এবং তাদের ভেতর আগ্রহ-উদ্দীপনা, মন্ততা ও আবেগ-বিহব্লতার এক অত্যাশ্চর্ষ অবস্থার সৃষ্টি হয়। সৈয়দ সাহেবের বীরত্ব ও রণ্যনৈপুণ্যর অপূর্ব দৃশ্য এ সুযোগে ভালোভাবে প্রকাশ পায় । তিনি দ্বিধাহীনচিন্তে নিজেকে বিপদের মুখে নিক্ষেপ করতেন। তার ডাইনে ও বামে দু'জন সাথী ছিলেন বারা বন্দুক ভরে ভরে তাকে দিয়ে যাচ্ছিলেন আর তিনি অত্যন্ত দ্র ততা, বীরত্ব ও নির্ভাঁকতার সঙ্গে ফায়ার করছিলেন । মুজাহিদ বাহিনীর বীরত্ব-ব্যঞ্জকতা, দুনিয়ার প্রতি ঘৃণা ও অবতার আশ্চর্য সব দৃশ্য এ যুদ্ধে দৃষ্টিগোচর হয় । মওলানা মুহাম্মদ ইসমাঈলের এবং হাফিজ ওলী মুহাম্মদ অগ্রসর হয়ে দুশমনের তোপখানা হস্তগত করেন এবং এর মুখ দুশমনের দিকে ঘুরিয়ে ধরেন। সৈয্মদ সাহেব স্বয়ং উপস্থিত থেকে সব কিছু দেখা-শোনা করতেন এবং এ পর্যায়ে প্রয়োজনীয় উত্তম দিক-নির্দেশনা দিতেন । কামানের মধ্যে কিছু ত্রুটি ধরা পড়ে যা তিনি নিজেই ঠিক করে দেন। এরপর এগুলি দুশমনের বিরুদ্ধে পূর্বের তুলনায় অত্যন্ত উত্তমভাবে কাজ করতে থাকে । ঠিক এমনি মুহূর্তে দূররানী বাহিনী দৃঢ়তা হারিয়ে ফেলে এবং পালিয়ে যাবার ভেতরই তারা নিজেদের মজল ও কল্যাণ দেখতে পায়। ফলে মুজাহিদ বাহিনীর পরিপূর্ণ বিজয় সাধিত হয়। বেলা ঢলে পড়তেই মুজাহিদ বাহিনী মায়ার প্রান্তরে বিজয় ও সাফল্যের উজ্জ্রল্যে ফিরে আসে। যে সমস্ত লোক যুদ্ধে এদিক- ওদিক বিক্ষিপ্ত হয়ে পড়েছিলো এবং বিভিন্ন স্থানে বিভিন্নভাবে নিয়োজিত ও ব্যাপ্ত ছিলো তারা সবাই এখানে এসে মিলিত হয়। মওলানা মাজহার আলী *“আজীমাবাদী আহতদের ক্ষতস্থানে ব্যাণ্ডেজ-পর্টি বাধেন এবং চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দানের নির্দেশ দেন। শহীদানের জানাযা পড়া হয় এবং দাফন সমাপ্ত করা হয়। মওলানা জাফর আলী বলেন £ ১. মওলানা খুররম আলী বিলহোরী কানপুরী সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর অন্যতম সাথী ছিলেন। পরে বান্দাহ্ নামক স্থানে চলে যান। সেখানে নওয়াব জুলফিকার আলী খান তাকে গ্রন্থ প্রণয়ন ও অনুবাদের খেদমত সোপর্দ করেন । ফিকাহ ও হাদীছ বিষয়ক কতিপয় গ্রজ্হের তিনি উদ্দুতে তরজমা করেন। তিনি 'তাকভিয়াতু*ল- ঈমান” জাতীয় তৌহিদ ও সুন্নত বিষয়ক- -'নসীহাতু'ল-মুসলিমীন' নামে একটি গ্রন্হ প্রণয়ন করেন। ১২৭১ হিজরীতে তিনি ইন্তেকাল করেন। ১৬৪ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।