দিলেন। সবাই কোমর বেধে দীড়ায়্ এবং মুজাহিদ বাহিনী নিজেদের অস্ত্রশস্ত্র ও যুদ্ধ-সম্তার নিয়ে জিহাদের ময়দানে অবতরণ করে। সুলতান মুহাম্মদ খান ও তার দু'ভাই নিয়ম মাফিক কুরআন মজীদের উপর হাত রেখে কসম খেয়েছিলো যে, তারা যুদ্ধ থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না, যুদ্ধে জয়ী হবে অথবা জীবন দেবে। তারা বর্শার সাহায্যে একটি মেহরাব তৈরী করে এবং এর মাঝখানে কুরআন মজীদ লটকে দেয়। সমস্ত সৈন্যবাহিনী এর নীচ দিয়ে অতিক্রম করে যুদ্ধের ময়দানে অবতরণ করে । এটা ছিলো পবিভ্র কুরআন শপথের বাস্তব ও বাহ্যিক পদ্ধতি এবং একথারই অঙ্গীকার ও ঘোষণা যে, সৈন্যবাহিনীকে কোন অবস্থাতেই পিছু হটা চলবে না, আর এ ভাবেই এ যুদ্ধ একটি ধর্মীয় যুদ্ধের রূপ নেয় এবং শেষ নিঃশ্বাসটুকু বাকী থাকা পর্যন্ত পূর্ণ বীরোচিত উপায়ে লড়াই চালিয়ে যাবার পাকাপোক্ত অঙ্গীকার করা হয় । শুরু হলো যুদ্ধ। উভর পক্ষ একে অপরের মুকাবিলায় সংগ্রাম ঝাপিয়ে পড়লো। পোশায়ার বাহিনী আটহাজার অশ্বারোহী ও চার হাজার পদাতিকের সমম্টি ছিলো । মুজাহিদ বাহিনীতে পাঁচ হাজার অশ্বারোহী এবং তিন হাজার পদাতিক সৈন্য ছিলো। সৈয়দ আহমদ বেরেলভী রে) ইমামের পরিপূর্ণ অনুসরণ ও আনুগত্যের নির্দেশ দেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি, তাড়া- হুড়া এবং নিজস্ব মতামতের উপর প্রাধান্য দেওয়ার ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত ও সাবধান করে দেন। সৈয়দ সাহেব ঘোড়ার উপর সওয়ার হয়ে একটি পদাতিক ইউনিটের অভ্যন্তরে অবস্থান করছিলেন এবং সৈন্য-বাহিনীকে জিহাদের ময়দানে দৃঢ়তা প্রদর্শন ও আল্লাহ্র দরবারে সাহাধ্যপ্রার্থী হবার দিকে মনোযোগী করছিলেন । বাহিনীর কতিপয় বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি হযরত সৈয়দ আহমদ বেরেলভী (রে)-এর খিদমতে দরখাস্ত পেশ করে যে, আপনি ঘোড়ার উপর থেকে অবতরণ করুন । কেননা উঁচু ও দর্শনীয় স্থানে হবার কারণে যে কোন মুহূর্তে তিনি দুশ- মনের টার্গেটে পরিণত হতে পারেন এবং বিপক্ষ দলের গোলন্দাজ অতি সহজে তাঁর দিকে গোলা নিক্ষেপ করতে পারে। তিনি তাদের পরামর্শ কবুল করেন এবং ঘোড়ার পৃষ্ঠদেশ থেকে নীচে অবতরণ করেন। যুদ্ধের আবহাওয়া ছিলো উত্তপ্ত । গোলা নিক্ষিপ্ত হচ্ছিলো আর তা বর্ষিত হচ্ছিলো রুম্টিধারার ন্যাপ । তলোয়ারের আঘাতে এবং নেযার ঈমান যখন জাগলো ১৬৩ www.almodina.com
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।