করে দিয়েছিলেন বরং খারাপের বদলা ভালো দিয়ে করতে চেস্টা করেছেন। এমন কি ইয়ার মুহাম্মদ খান এক বিরাট সৈন্য ও গোলন্দাজ বাহিনীসহ মুজাহিদ বাহিনী অভিমুখে অগ্রসর হয় তাদের চূড়ান্তভাবে নিঃশেষ করে দেবার উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ্ তাআলা তাদের হেফাজত করেন এবং মুজাহিদ বাহিনী বিজয়লাভে সমর্থ হয়। ইয়ার মুহাম্মদ খান নিজস্ব অপরিণামদশিতার এবং মুজাহিদ বাহিনীর সাথে দুশমনীর নিজেই শিকার হয়ে পড়েন। এব্যাপারে আমাদের কোন দোষ নেই। আল্লাহ্ তা'আলা বলেছেন, “প্রতিটি ব্যক্তিই তার নিজ ক্লুতকর্মের যিম্মাদার।” হঘরত সৈয়দ আহমদ বেরেলভী রে) এবং সুলতান মুহাম্মদ খানের মধ্যে কয়েকবার দূত যাতায়াত করে। আলোচনা দীর্ঘ হতে থাকে । পেশো- মারের শাসনকর্তা কঠিন ও কর্কশ ভাষায় কথাবার্তা শুরু করে। ধমক ও গর্জন বষিত হতে থাকে । এ দেখে সৈয়দ সাহেব মওলবী “আবদুর বহমান সাহেবকে উপদেশ দেন যে, এখন সেখানে যাওয়া এবং এ বিষয়ে আর কথাবার্তা বলার প্রয়োজন নেই। কারণ তা হবে পণুশ্রম মাত্র। তিনি এও অনুমান করেন যে, এখন যুদ্ধ ছাড়া আর কোন উপায় নেই। সৈয়দ সাহেব অত্যন্ত বিষাদক্লিষ্ট হাদয়ে ও বিমর্ষচিত্তে এর জন্য রাষী হন এবং প্রস্তুতি শুরু করেন। লোকজন তাদের নিদিষ্ট জায়গায় মোতায়েন করেন। সৈন্যবাহিনী সারা রাত জেগে কাটায়। সবাই যুদ্ধ প্রস্তুতিতে লেগে থাকে এবং কারোরই শোরার মওকা মেলেনি। ফজরের সালাত আদায়কালীন মুহূর্তে বিরাট সংখ্যক মুজাহিদ সৈয়দ সাহেবের সাথে শরীক ছিলেন। এ ব্যাপারে তাদের পরিক্ষার ধারণা জন্মেছিলো যে, একটি ফয়সালামূলক চূড়ান্ত যুদ্ধ তাদের সামনে অপেক্ষা করছে। সালাত আদায়ের পর সৈয়দ সাহেব অত্যন্ত অশ্রু ভারাক্রান্ত অবস্থায় বিনয় ও মিনতি সহকারে বহক্ষণ ধরে আল্লাহুর দরবারে দু'আ ও মুনাজাত করতে থাকেন। সবার চোখই ছিলো অশ্রসজল আর চিত্ত ছিলো বেকারার। তিনি আল্লাহ্ তাআলার সামনে নিজেদের কমযোরী ও দুর্বলতা এবং সাজ-সরঞ্জামহীনতার কথা মন খুলে ব্যক্ত করলেন আর এও প্রকাশ করলেন যে, তিনি কোন কিছুরই উপযুক্ত নন, শুধুমান্তর আল্লাহ্র আশ্রয় তাদের শেষ আশ্রয়স্থল ৷ দো'আ শেষে তিনি মুখে হাত ফেরাতেও পারেন নি ঠিক এমনি মুহ্র্তে একজন মোর্চার দিক থেকে দৌড়াতে দৌড়াতে আসলো এবং সংবাদ দিলো যে, যুদ্ধের দামামা বেজে গেছে । সৈয়দ সাহেবও যুদ্ধের ঘোষণা দিয়ে ১৬২ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।