এতদুভয়ের মিলিত শক্তিতে ইসলাম ও মুসলমানদের অসীম ফায়দা লাভ স্ব হতো এবং উভয়ের সম্মিলিত শক্তি দুশমনের বিরুদ্ধে কাজে আসতে পারতো )॥ যারা প্রথমে সৈয়দ সাহেবের দিকে আপোষ-নিষ্পত্তি ও বিশ্বস্ততার হাত বাড়িয়েছিলেন সুলতান মুহাম্মদ খান ছিলেন তাদের অন্যতম এবং তার হাতে আনুগত্য, অনুসরণ ও জিহাদ ফী সাবীলিল্লাহ্র উপর বায়'আত গ্রহণ করেছিলেন। সৈয়দ সাহেব আপ্রাণ চেস্টা করেন তাদেরকে এ যুদ্ধ থেকে নির্ত্ত করতে যার কোন প্রয়োজনীয়তা ও উপকারিতাই নেই। তিনি তাদের ধর্মীয় অনুভূতি এবং ইসলামী আবেগ ও প্রেরণাকেও জাগিয়ে তুলতে চেয়ে ছিলেন যা থেকে কোন মুসলমানের অন্তর-মানসই মুক্ত নয়। এতদুদ্দেশ্যে তিনি তৃর্দ মৌজার একজন “আলিমে রব্বানী মওলবী “আবদুর রহমান সাহেবকে মনোনীত করেন। তিনি সৈয়দ সাহেবের একনিষ্ঠ ভক্তদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি তাকে সুলতান মৃহাম্মদ খানের নিকট দূত হিসাবে পাঠান এবং বলে দেন যে, আমরা এখানে শুধুমান্ত্র লাহোরের শাসকদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হবার জন্যেই এসেছি। আমরা মনে করি যে, ধর্মের সাহায্য এবং মজলুমের সহযোগিতায় ও সমর্থনে আপনিও আমাদের এ জিহাদে শরীক হবেন। আপনিই তো প্রথম আমার হাতে বায়'আত হয়েছিলেন এবং আমাকে আপনি সাহায্যের ওয়াদাও করেছিলেন। এখন আপনার অন্তর কি করে এতে খুশী হবে যে, আপনি কাফিরদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে হাতিয়ার উঠাবেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত হবেন,_ নিজের দীন ও দুনিয়া উভয়টিরই ক্ষতি সাধন করবেন এবং পরবতীঁতে লঙ্জা ও অনুশোচনায় নিজের আঙুল কামড়াবেন। এরূপ আবেদনময়ী ও যুক্তিপূর্ণ আহ্বানের সুলতান মুহাম্মদ খান অত্যন্ত রূঢ় ভাষায় জবাব দেন এবং সন্ধি-সমঝোতার সকল আশা-ভরসাই তিরো- হিত হয়ে যায়। সৈয়দ সাহেব পুনরায় দ্বিতীয় দফা দূত প্রেরণ করেন এবং তাকে বোঝাতে-সমঝাতে ও তার ক্রোধ ঠাণ্ডা করতে আরও চেস্টা চালান। তিনি তাকে বলেন যে,-যদিও তার ভাই দোস্ত মুহাম্মদ খান তাকে ভয় করতে ও বিরত থাকতে পরামর্শ দিয়েছিলেন এবং তাকে সতর্ক ও অবহিত করেছিলেন যে, তার ওয়াদার উপর ভরসা স্থাপন না করাই উচিত। কিন্তু স্বয়ং তার অভিমত এটাই ছিলো যে, কোন ফয়সালার ব্যাপারেই অতি দ্রুত কাজ করতে নেই। তাঁর এবং ইয়ার মুহাম্মদ খানের ভেতর অনুষ্ঠিত যে সমস্ত কথাবার্তা শায়দুর যুদ্ধ প্রকাশ পেয়েছিলো তিনি সে সমস্তই মাফ ঈমান যখন জাগলো ১৬১ ২১৪ www.almodina.com
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।